সাইকেল চালিয়ে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাত্রা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দু চাকার সাইকেল চালিয়ে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাত্রা করছে এক যুবক।  জানা গিয়েছে, ওই যুবকটির নাম আশিস জেরি চৌধুরি। তিনি রাজস্থানের ঝুনঝুনু জেলার বুদানিয়া গ্রামের একটি সেনা পরিবারের ছেলে। তাঁর সেই সাইকেল চালিয়ে ভারত থেকে অস্ট্রেলিয়ার যাত্রার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

 আশিস জেরি চৌধুরি সেই যাত্রার ভিডিও নিজের ইন্টারগ্রামে পোস্ট করেছেন। তিনি লেখেনে,’এই যাত্রায় আমি প্রতিটি দেশের বিভিন্ন সংস্কৃতি এবং সুন্দর দৃশ্যগুলি উপভোগ করছি।‘ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে জেরি সাইকেল চালিয়ে ঘুরে যাচ্ছেন। সেই ভিডিওতে সেই সকল জায়গার দৃশ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বর্তমানে জেরির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর প্রতিটি ভিডিও বেশ প্রশংসনীয় হয়েছে।

জানা গিয়েছে আশিস জেরি চৌধুরি রাজস্থানের ঝুনঝুনু জেলার বুদানিয়া গ্রামের একটি সেনা পরিবারের ছেলে। সে একজন ট্রাভেল ভ্লগার। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতক করেছেন। জেরি শুধু সীমানা অতিক্রম করছে না । পাশাপাশি সে স্থানীয় লোকদের সঙ্গে কথাবার্তা বলছেন।  এছাড়া জেরি যে সব দেশে যাচ্ছেন সেখানকার স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিবেশ সচেতনতা প্রচারও চালাচ্ছেন। উল্লেখ্য, জেরির এই  উদ্যোগ পরিবেশ সংরক্ষণে অবদান রাখার উপায় হিসাবে বাইসাইকেল ব্যবহার করতে মানুষকে উৎসাহিত করার একটি বার্তা ছড়িয়ে দিয়েছেন।

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের