চাকরি ছেড়েছেন ৫২ বার, স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন তবু অভিনয়কে ছাড়তে পারেননি গোলাম ফারুক

শেষ অবধি স্ত্রীও ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু অভিনয়কে বিদায় জানাননি ফারুক। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁর অভিনয়ের বেশ নেশা আছে। তবে তার পাশাপাশি তিনি একজন চাকুরীজীবীও বটে। বাড়ি সিরাজগঞ্জে। বেসরকারি সংস্থার কর্মী গোলাম ফারুক যুবরাজ নেশাগত দিক দিয়ে একজন অভিনয়শিল্পী। অভিনয়ের প্রতি ঝোঁক তাঁর বরাবরের। সঙ্গে করেন চাকরিও। আর সেইমত চাকরিতে যোগদানের পূর্বে তাই তিনি আগেভাগেই কথা বলে নিতেন যে তাঁর অভিনয়ের ঝোঁক আছে। তিনি অভিনয় করতে ভালবাসেন তাই মাঝেমধ্যে চাকরি থেকে ছুটি লাগবে। সেই সময় কতৃপক্ষ রাজি হলেও সমস্যা হত পরে অন্য জায়গায়। শুটিংয়ের জন্য ছুটি নিলে ১৫ দিন অথবা ১ মাস পরেই খোয়া যেত চাকরি। এইভাবে ৫২ বার চাকরি খুইয়েছেন তিনি। স্ত্রী বারবার চেষ্টা করেছেন তাঁকে বোঝানোর কিন্তু কোনও চেষ্টাই সফল হয়নি। শেষ অবধি স্ত্রীও ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু অভিনয়কে বিদায় জানাননি ফারুক। 

২০০০ সালের পর থেকে অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তিনি। কিন্তু কেন? বাংলাদেশের দুই অভিনয়শিল্পীর কাছে তিনি শুনেছিলেন অভিনেতারা কখনও খারাপ মানুষ হন না, তাঁরা কখনও খারাপ কাজ করেন না। তাঁরা দেশের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর তা থেকেই বিনোদন জগতের প্রতি তাঁর আগ্রহ জন্মায়। ২০০৫ সালে প্রথম জাহিদ হোসেনের সহযোগীতায় কাজ শুরু করেন তিনি। কিন্তু এখানেই যুদ্ধ থেমে যায়নি। অনেকসময় থাকার জায়গার অভাবে সকালে শুটিংয়ে আসার জন্য রাস্তাতেই রাত কাটিয়েছেন। অনেক সময় দূরত্বের জন্য পাননি অনেক কাজ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবটাই গা সওয়া হয়ে গিয়েছে ফারুকের।

ঘন ঘন চা খেয়ে থেকেছেন। তবে বিগত দুবছরে কাজের সংখ্যা কমেছে। মাসে হয়তো ১০ দিন কাজ থাকে তাঁর হাতে। তবে তা দিয়ে সংসার চলেনা। অন্য কোনও চাকরি করলে সেখানেও শুটিংয়ের জন্য ছুটি ঠিকভাবে পাননা। তবে সব কিছুর পরে এখনও অভিনয় নিয়েই তিনি বাচতে চান। এই নেশা থেকেই বিভিন্ন পরিচালক ও প্রযোজককে বারবার মেসেজ করলে তাঁরাও বিরক্ত হয়ে ব্লক করে দিয়েছেন। কিন্তু এসবের পরেও গোলাম ফারুক যুবরাজের অভিনয়কে নিয়ে বাঁচার ইচ্ছা এতটুকু কমেনি।   

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

অর্জুন সিংহের উদ্যোগ চালু হল ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত নতুন বাস পরিষেবা

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি