স্বামী-সন্তান রেখে বিয়ের পিঁড়িতে ৫০ বছরের দিদা, পাত্র কে জানলে অবাক হবেন, শ্রাদ্ধ করলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ : প্রেম বাধ মানে না বয়সের ফারাক। ভালবাসা হল মনের টান। যেকোনও বয়সের মানুষ প্রেমে পড়তেই পারেন। বদাউনের শাশুড়ি ও জামাইয়ের প্রেমকাহিনী এখন সর্বজনবিদিত। এবার উত্তরপ্রদেশের আম্বেদকনগরেও শোনা গিয়েছে এমনই এক সম্পর্কের কথা। যা শুনলে অবাক হতেই হয়। বাড়িতে ৪ সন্তান ও স্বামীকে রেখে বছর ৩০-র নাতিকে নিজের জীবনসঙ্গী করেছেন প্রৌঢ়া।

জানা গিয়েছে, আম্বেদকর নগরে গ্রামের বাসিন্দা ইন্দ্রাবতী প্রেমে পড়েন প্রতিবেশী বছর ৩০-র এক যুবকের। নিজের ঘরে স্বামী ও ৪ সন্তান রয়েছেন। তারপরেও সম্পর্কে জড়ান প্রৌঢ়া। বয়স কখনও তাঁদের ভালবাসায় বাধা হতে পারেনি। দুজনের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক আরো গভীর হয়। পরে সামাজিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে একসঙ্গে থাকার অঙ্গীকার করেন তারা।

সূত্রের খবর, ইন্দ্রাবতী দেবীর ২ ছেলে, ২ মেয়ে। এক মেয়ের বিয়েও হয়েছে। তারপরেও সন্তানদের ছেড়ে, সংসার ত্যাগ করে নতুন করে ঘর বেঁধেছেন পড়শি নাতির সঙ্গে। বছর ৩০-র আজাদের সঙ্গে পালিয়ে গিয়ে গোবিন্দ সাহেবের মন্দিরে বিয়েও করেছেন দুজনে। শোনা গিয়েছে, পালিয়ে যাওয়ার আগে ইন্দ্রাবতীর স্বামী দুজনকে অপত্তিকর অবস্থায় দেখেছিলেন। স্বামীর অভিযোগ, সংসার থেকে মুক্তি পেতে স্বামী ও সন্তানদের বিষ খাইয়ে হত্যা করার ষড়যন্ত্রও করেছিল ইন্দ্রাবতী। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কিছু হয়নি। অন্যদিকে, স্ত্রী চলে যাওয়ায় তার শ্রাদ্ধের অনুষ্ঠানও করেছেন স্বামী। স্ত্রীয়ের এই ধরনের ব্যবহার কোনওভাবেই মনে নিতে পারছেন না প্রৌঢ়।

তিনি জানিয়েছে, কর্মসূত্রে বাইরে থাকতেন তিনি। সেই সময় প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বছর ৫০-র ইন্দ্রাবতী।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার