অশালীন আচরণের জন্য উচ্চপদস্থ আধিকারিককে সাসপেন্ড করল এইচডিএফসি ব্যাঙ্ক

কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংএ নিয়ম বহির্ভূত আচরণ করার অভিযোগে সোমবার ওই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অধস্তন কর্মীদের সঙ্গে অশালীন আচরণের জন্য উচ্চপদস্থ আধিকারিককে সাসপেন্ড করল এইচডিএফসি ব্যাঙ্ক। কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংএ নিয়ম বহির্ভূত আচরণ করার অভিযোগে সোমবার ওই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট র‍্যাঙ্কের ওই আধিকারিককে তাঁর অধস্তন কর্মীদের সঙ্গে চিৎকার করে অশালীনভাবে কথা বলতে দেখা গিয়েছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। অবশেষে চাপে পড়ে ওই আধিকারিককে সাসপেন্ড করে দেয় এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের তরফে একটি বিবৃতি জারি করে বলা হএয়ছে, ‘বিষয়টির প্রাথমিক তদন্তের ভিত্তিতে, সংশ্লিষ্ট আধিকারিককে বরখাস্ত করা হয়েছে এবং ব্যাঙ্কের আচরণ নির্দেশিকা অনুযায়ী একটি বিশদ তদন্ত শুরু করা হয়েছে।‘ ব্যাঙ্কের তরফে আরও বলা হয়েছে, যে কোনও ধরনের অসদাচরণের জন্য জিরো টলারেন্স নীতি রয়েছে সংস্থার। ব্যাঙ্ক সমস্ত “কর্মচারীদের সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে” আচরণ করায় বিশ্বাসী।

উল্লেখ্য বেসরকারি ব্যাঙ্কগুলিতে কর্মীদের সঙ্গে উর্ধতন কর্তারা যে অশালীন আচরণ করেন তা নতুন নয়। বিভিন্ন সময়ে প্রবল চাপের মধ্যে থেকে কাজ করতে হয় কর্মচারীদের। বসের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণ না হলে তাঁদেরকে কুরুচিকর ভাষায় হেনস্থা করা হয়। সেই ঘটনার দৃষ্টান্ত এবার প্রকাশ্যে এলো।

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ