আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের পঞ্জাবে অনার কিলিং! মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারলেন বাবা

Honour killing: Woman burnt alive in Pakistan’s Punjab province

নিজস্ব প্রতিনিধি,লাহোর: অপছন্দের ছেলের সঙ্গে মেলামেশা করতে মেয়েকে বার বার বারণ করেছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি মেয়ে। শেষ পর্যন্ত রাগে পারিবারিক সম্মান রক্ষার (আনার কিলিং) নামে ২০ বছরের তরুণী মেয়েকে পুড়িয়ে মারলেন বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শুক্রবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের জাং জেলার গড় মহারাজা গ্রামে। ইতিমধ্যেই ঘাতক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত ধৃতের দুই ছেলের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

রবিবার ওই মর্মান্তিক ঘটনার তদন্তকারী আধিকারিক মুহাম্মদ আজম সাংবাদিকদের জানান, জাং জেলার গড় মহারাজা গ্রামের বাসিন্দা ২০ বছরের তরুণী নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তা জানতে পেরেই মেয়েকে সতর্ক করে দিয়েছিলেন বাবা রজব আলি। কিন্তু ভালবাসার পাত্রকে ছাড়তে চাননি ওই তরুণী। গত বৃহস্পতিবার নিজের প্রেমিকের সঙ্গে ঘুরতে বেড়ান। বিষয়টি জানতে পারেন রজব আলি ও তার দুই ছেলে জব্বর ও আমির চটে লাল হয়ে যায়।

পরের দিন শুক্রবার প্রথমে মেয়েকে হাত-পা বেঁধে অত্যাচার করতে থাকেন রজব। তাকে সহযোগিতা করেন দুই ছেলে জব্বর-আমির ও পরিবারের সদস্যরা। অমানষিক নির্যাতনের পরে মেয়েকে পুড়িয়ে মারার জন্য গায়ে আগুন ধরিয়ে দেন রজব। স্থানীয় বাসিন্দারা চি‍ৎকার শুনে ছুটে গিয়ে চোখের সামনে তরুণীকে জ্বলতে দেখেন। কোনও ক্রমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারেননি। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে ওই তরুণী চিকি‍ৎসকদের কাছে জানিয়ে যান, তার বাবা এবং দাদারা গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা চালিয়েছে। তরুণীর মৃত্যুর পরেই খুনের দায়ে ঘাতক পিতা রজবকে গ্রেফতার করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ