খুলে দেওয়া হল সীমান্ত, শুরু যান চলাচল, Gen Z বিক্ষোভের পর স্বাভাবিক হচ্ছে বর্ডার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারত নেপাল সীমান্ত। নেপালে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারত-নেপাল সীমান্ত। শনিবার যাত্রীবাহী যানবাহন, গাড়ি, মোটরসাইকেল, পথচারী এবং পণ্যবাহী ট্রাককে রূপাইদিহা সীমান্ত অতিক্রম করতে দেখা গেছে। ৪২তম ব্যাটালিয়ন সশস্ত্র সীমা বল (SSB) এর কমান্ড্যান্ট গঙ্গা সিং উদাত বলেছেন যে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শনিবার পরিচয় নিশ্চিত করার পরেই নেপাল থেকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সীমান্ত চেকপয়েন্ট থেকে নাগরিক এবং যানবাহনের উপর সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে।

সাধারণত প্রতিদিন প্রায় ৫০,০০০ মানুষ রূপাইদিহা সীমান্ত অতিক্রম করে। কিন্তু শনিবার এই সংখ্যা প্রায় ২০,০০০-এ নেমে এসেছে। কৈলাস মানসরোবর যাত্রায় যাওয়া প্রায় ২০ জন ভারতীয় ভক্তের একটি দল রূপাইদিহা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীর শর্মা বলেছেন যে পাঁচ দিন ধরে ট্রাক, লরি আটকে আছে। এখন সীমান্ত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ট্যাঙ্কার ও কন্টেইনারের চালক-খালাসীদের মুখেও হাসি ফিরে এসেছে। শনিবার সমস্ত যানবাহন নেপালে পাঠানো হয়েছে। নেপালগঞ্জে আটকে থাকা সমস্ত ব্যবসায়িক যানবাহন ভারতে ফিরে এসেছে। এখন রূপাইদিহা-নেপালগঞ্জ সীমান্তে কোনও যানবাহন আটকে নেই।

নেপালে সাম্প্রতিক বিশাল Gen Z বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। জনরোষের দাবানলে পুড়ছিল নেপাল। প্রবল জনরোষের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ‘ওলি চোর দেশ ছোড়’ লেখা প্ল্যাকার্ড, স্লোগানে ছেয়ে গিয়েছিল চারদিক। তারপরেই প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। সেনাপ্রধানের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন তিনি। তারপরেই সেনার বিমানে তিনি অজানা গন্তব্যের দিকে উড়ে গিয়েছেন।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!