শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ চন্দ্রযান-৩ এর, ৪০ দিনে পৌঁছবে চাঁদে

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১৪ জুলাই, শুক্রবার ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রযান-৩।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ করল ইসরো। আগামী ৪০ দিনে চন্দ্রযানটি চাঁদে পৌঁছবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১৪ জুলাই, শুক্রবার ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রযান-৩।

ইসরোর চন্দ্রযান ৩ উৎক্ষেপণ সফল হলে আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারত বিশ্বের চতুর্থ দেশ যাদের চন্দ্রযান চাঁদের বুকে অবতরণ করবে। আগামী ৪০ দিন পর, আগামী ২৩ থেকে ২৪ অগাস্টের মধ্যে চাঁদের বুকে নামতে পারে চন্দ্রযানটি। চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে টুইট করেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ যাত্রার একটি নতুন অধ্যায় লিখছে। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকে উঁচুতে উন্নীত করে। এই গুরুত্বপূর্ণ অর্জন আমাদের বিজ্ঞানীদের নিরলস নিষ্ঠার প্রমাণ। আমি তাদের চেতনা এবং আবিষ্কারকে স্যালুট জানাই!’

উল্লেখ্য বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহ আগেই চন্দ্রযানের সাফল্য কামনা করে তিরুপতি মন্দিরে পুজো দিয়েছিলেন। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’ এবং রোভারের নাম ‘প্রজ্ঞান’।

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?