ইন্দোনেশিয়ায় ভোটে জিততে তান্ত্রিকদের দুয়ারে ধর্না রাজনীতিবিদদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একবিংশ শতাব্দীতে বিশ্ব যখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে তখন কুসংস্কারের উপরেই বিশেষ ভরসা রাখছেন ইন্দোনেশিয়ার রাজনীতিবিদরা। ভোটযুদ্ধে জিততে সাধারণ মানুষের চেয়ে তন্ত্র সাধকদের উপরেই বেশি ভরসা তাঁদের। অনেকেই ভোটের বৈতরণী পার হতে তান্ত্রিকদের দিয়ে যাগযজ্ঞও করিয়েছেন অনেকে। যদিও ইন্দোনেশিয়ার তরুণ প্রজন্মের মতে, ‘তান্ত্রিকদের দরজায় রাজনীতিবিদদের হত্যে দিয়ে পড়ে থাকা লজ্জাজনক ছাড়া আর কিছু নয়।’

প্রেম দিবসে বুধবার ভোটের লাইনে দাঁড়িয়েছেন ইন্দোনেশিয়ার ভোটাররা। ২০ কোটিরও বেশি নাগরিক দেশের পরবর্তী প্রেসিডেন্ট এবং জাতীয় ও আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচিত করতে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠদের দেশ হিসাবে পরিচিত ইন্দোনেশিয়ায় ইসলামিক মতাদর্শ বেড়ে চলেছে। আধা-সরকারি সংস্থা ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিল (এমইউআই) অবশ্য দীর্ঘদিন ধরেই রাজনীতিবিদদের তান্ত্রিকদের কাছ থেকে পরামর্শ না নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। ২০০৫ সালে তান্ত্রিকবিদ্যা হারাম বলে ফতোয়াও জারি করেছিল। কিন্তু ওই সতর্কবার্তায় তেমন কাজ হয়নি।

ইন্দোনেশিয়ার অন্যতম তান্ত্রিক কি কুসুমোর বেশ নাম ডাক রয়েছে। ভোটের কয়েক মাস আগে থাকতেই অবশ্য নাওয়া-খাওয়ার সময় পান না তিনি। বিশেষ করে রাতের দিকেই তাঁর কাজ বেড়ে যায়। কেননা, দিনের বেলায় লোকলজ্জার ভয়ে অনেক প্রার্থীই তাঁর কাছে আসার ঝুঁকি নেন না। তারা রাত দুইটা-তিনটার দিকে আসেন। তবে কারা তার সাহায্য প্রার্থী তা নিয়ে মুখ খোলেননি তিনি। ধর্ম ও দর্শনের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে পরিচিত প্যারামাডিনা সেন্টারের পরিচালক মুসলিম স্কলার বুধি মুনাওয়ার রাচমানের মতে, ইন্দোনেশিয়ায় স্থানীয় বিশ্বাস প্রায়শই ধর্মের সঙ্গে মিশে যায়।

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে