মার্কিন মুলুকে ২৫ কোটি টাকার কোকেন-সহ পাকড়াও দুই ইনস্টাগ্রাম তারকা

দুজনের কাছ থেকে ২১৬ পাউন্ড নিষিদ্ধ মাদক মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নেটমাধ্যম ইনস্টাগ্রামের সৌজন্যে দুজনেই যথেষ্ট জনপ্রিয়। অনেকে অনুরাগী তাদের ইনস্টাগ্রামের রানি হিসেবে আখ্যায়িত করেন। সেই দুই ইনস্টাগ্রাম তারকা রাকুল্লে ডলোরেস অ্যান্তিওলা এবং মেলিসা ডাফাউরকে ৩ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা) কোকেন সহ গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার আলাবামার মোবাইল কাউন্টির কাছে গ্রেফতার করা হয়। ইনস্টাগ্রামের দুই তারকার গ্রেফতারের খবরে শোরগোল পড়ে গিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার একটি এসইউভিতে চেপে আলাবামার মোবাইল কাউন্টিতে যাচ্ছিলেন দুই ইনস্টাগ্রাম তারকা। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ফুটবোর্ডের নিচ এবং পিছনের সিটে দুটি গোপন কুঠুরি থেকে উদ্ধার করা হয় কোকেনের ৮২টি প্যাকেট। ওই প্যাকেটে মোট ২১৬ পাউন্ড নিষিদ্ধ মাদক মিলেছে। মার্কিন আইন অনুযায়ী, মাদক পাচারের অভিযোগে রাকুল্লে ও মেলিসার কমপক্ষে ১০ বছরের জেলের সাজা হতে পারে। জেরার মুখে রাকুল্লে (যিনি রাহকি হিসেবে পরিচিত) পুলিশকে জানিয়েছেন, তিনি এবং মেলিসা দুজনে প্রথমে মিয়ামিতে মিলিত হয়েছিলেন। সেখান থেকে একটি ঘরোয়া পার্টিতে যোগ দিতে হাউস্টনে গিয়েছিলেন। যেখানে তারা প্রচুর পরিমাণ মদ্যপান করেছিলেন। যদিও ওই বিপুল পরিমাণ কোকেন কোথা থেকে এলো তা নিয়ে মুখ খোলেননি।

আলবামা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন রাহকি মূলত র‍্যাপার হিসেবেই পরিচিত এবং লস অ্যাঞ্জেলসের বাসিন্দা। আর মেলিসা ফিটনেস মডেলের পাশাপাশি সেক্সি সুইটস নামে একটি পোশাক সংস্থার ডিজাইনার ও কর্ণধার। দুজনেরই ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে এবং সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত রযেছে।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস