১৪ নাকি ১৫ জানুয়ারি? কবে মকর সংক্রান্তি? পূণ্যস্নানের শুভ মুহুর্ত-ই বা কখন?

Share:

নিজস্ব প্রতিনিধি: পূণ্য লোভাতুর হিন্দুদের কাছে মকর সংক্রান্তি (বাংলায় পৌষ সংক্রান্তি) এক বিশেষ ক্ষণ। মকর সংক্রান্তির পূণ্য লগ্নে গঙ্গায় স্নান করে পাপ খণ্ডনের এক চেষ্টা চালান পূণ্য লোভাতুররা। ইতিমধ্যেই মকর স্নানের জন্য গঙ্গাসাগর, প্রয়াগরাজ-সহ বিভিন্ন জায়গায় পতিত পাবণী গঙ্গায় স্নান করার জন্য জড়ো হয়েছেন পূণ্যার্থীরা। কিন্তু কবে মকর সংক্রান্তি? ১৪ জানুয়ারি মঙ্গলবার নাকি ১৫ জানুয়ারি বুধবার, তা নিয়ে এক সংশয় দেখা দিয়েছে। ফলে ১৪ জানুয়ারি নাকি ১৫ জানুয়ারি গঙ্গায় ডুব দেবেন তা নিয়ে সংশয়ে ভুগছেন পূণ্যার্থীরা।

মকর সংক্রান্তির এত মাহাত্ম্য কেন?

হিন্দু ও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মকর সংক্রান্তি এক বিশেষ ফলদায়ক পূণ্য দিন। ওই দিন নাকি সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশির ঘরে প্রবেশ করেন। আর সূর্য দেবের ওই রাশি বদলানোর দিনে গঙ্গা-সহ বিভিন্ন নদীতে স্নান করলে নাকি পাপ খণ্ডন হয়। দীর্ঘদিন ধরেই এমন বিশ্বাস প্রচলিত। অনেক পূণ্য লোভাতুর ওই শুভক্ষণে গঙ্গা-সহ বিভিন্ন নদীতে স্নান করার পাশাপাশি সূর্য দেবকে জল অর্পণ করেন। স্নান শেষ গরিব ও দুস্থদের অনেকেই তিল, গুড়, গরম বস্ত্র, খিঁচুড়ি-সহ বিভিন্ন জিনিস দান করেন।

কবে মকর সংক্রান্তি

হিন্দু পঞ্জিকা মতে, আগামী ১৪ জানুয়ারি গ্রহদের রাজা সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবেন। তাই ওই দিনই পালিত হবে মকর সংক্রান্তি।

শুভ স্নানের মুহুর্ত

হিন্দু পঞ্জিকা মতে, ১৪ জানুয়ারি গ্রহদের রাজা সূর্যদেব শুধু ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশই করবেন না, পুষ্য নক্ষত্রেও প্রবেশ করবেন।  সকাল ৯টা বেজে ৩ মিনিট থেকে শুরু হচ্ছে শুভ মুহুর্ত। চলবে বিকেল ৫টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত। অর্থা‍ৎ ৮ ঘন্টা ৪৩ মিনিট শুভ মুহুর্ত রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই শুভ মুহুর্তে স্নান করলে বিশেষ ফল পাওয়া যায়। তবে তার মধ্যে মহা পূণ্য মুহুর্ত হচ্ছে সকাল ৯টা বেজে ৩ মিনিট থেকে সকাল ১০টা বেজে ৪৮ মিনিট পর্যন্ত। অর্থা‍ৎ এই এক ঘন্টা ৪৫ মিনিটের মধ্যে গঙ্গা-সহ পবিত্র নদীতে স্নান করলে বিশেষ মোক্ষ লাভ হবে বলে বিশ্বাস।

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫