জেলে থেকেই পড়াশোনা, আইআইটি জ্যামে ৫৪ র‍্যাঙ্ক করল খুনের আসামী

সে জন্মসূত্রে বিহারের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেল তথা কারাগার যে কতটা ভয়ঙ্কর সেটা বোঝাতে সহজ বাংলায় জেলকে বলা হয় অন্ধকুটির অর্থাৎ যে কুটিরে একবার প্রবেশ করলে ভবিষ্যৎ তো বটেই, মানুষের পুরো জীবনটাই এক অচেনা, আজানা অন্ধকারাচ্ছন্ন গহ্বরে তলিয়ে যায়। একবার যে জেলের কালকুটিরে প্রবেশ করেছে, ধরে নেওয়া হয় তাঁর জীবন থেমে গিয়েছে সেখানেই। কিন্তু জেলে বন্দী থেকেও যে নিজের ভবিষ্যৎ খুঁজে পাওয়া যায়, আগামী একটি সুন্দর জীবনের ভিত গড়ে তোলা যায়, সম্প্রতি সেই রাস্তাই দেখিয়েছে রাজধানী দিল্লির নওয়াদা জেলে বন্দী থাকা এক কয়েদি সুরজ কুমার। সম্প্রতি খুনের অভিযোগে গ্রেফতার হওয়া এই কয়েদিই পার করেছে IIT-JAM-এর মতো অত্যন্ত কঠিন একটি পরীক্ষা। শুধু তাই নয়, জানা যাচ্ছে IIT জয়েন্ট ইন্ডিয়ান টেস্ট তথা IIT-JAM-এর এই পরীক্ষায় সুরজ ৫৪ নম্বর স্থান দখল করেছে।

সুরজের এই চমকপ্রদ পরীক্ষার ফলাফলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। যে কারাগারে সুরজ এই মুহূর্তে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছে সেই জেলের সুপার জানিয়েছেন, সুরজের কারাজীবন শুরু হওয়ার প্রথম দিন থেকেই সে পড়াশোনায় ডুবে থাকতেই ভালভাসত। জেলের মধ্যে সে একাই পড়াশোনা করে এই পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। সুরজ গত ১১ মাস ধরে ওই জেলের বন্দী। এই ১১ মাস ধরেই সে টানা প্প্রাসনা করে এই পরীক্ষার প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য, সুরজের অপর নাম কুশলেন্দ্র। সে জন্মসূত্রে বিহারের বাসিন্দা। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো হওয়ার সুবাদে গ্রামে সুরজের মেধা ছাত্র হিসাবে যথেষ্ট নাম ছিল। বড় হয়ে বিখ্যাত গবেষক হবেন, এটাই স্বপ্ন ছিল তার। কিন্তু ২০২১ সালের ১৯ এপ্রিল তারই গ্রামের বাসিন্দা সঞ্জয় যাদবকে পিটিয়ে খুন করে কিছু লোক। এই খুনের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকার সুবাদে গেফতার করা হয় সুরজ তথা কুশলেন্দ্রকে। সেই থেকেই জেলে বন্দী সে।  

ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে