বিশ্বে প্রথম কাঠের উপগ্রহ বানিয়ে চমকে দিল জাপান

তবে এই স্যাটেলাইটটি আদেউ মহাকাশে টিকে থাকতে পারবে কি না, তা জানতে পারলেই, এই উপগ্রহটি নিয়ে পরবর্তী ধাপে যাবে জাপান। যদি এটি মহাকাশে টিকে থাকে, তাহলে ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলের মতো গ্রহে মানুষ কাঠের সাহায্যে ঘর তৈরি করতে পারবে। কারণ কাঠ অন্য ধাতুর চেয়ে হালকা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট তৈরি করে এবার হৈচৈ ফেলে দিল জাপান। ভাবতে পারছেন, কাঠের তৈরি স্যাটেলাইট, সেটাও উড়বে মহাকাশে! যাবে চাঁদ, মঙ্গলেও। রীতিমতো অসাধ্য সাধন করল জাপান। এটি ইতিমধ্যেই মহাকাশেও উৎক্ষেপণ করার প্রয়াস করা হচ্ছে। তবে এখন বিষয়টি পরীক্ষার মধ্যে আছে। সফল হলে চাঁদ ও মঙ্গলে পাঠানো হবে কাঠের উপগ্রহটি। জানা গিয়েছে, এই স্যাটেলাইটটি যৌথভাবে নির্মাণ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয় এবং রিয়েল এস্টেট কোম্পানি সুমিতোমো ফরেস্ট্রি। পাম আকারের উপগ্রহ অর্থাৎ লিগনোস্যাটকে প্রথমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়া হবে। এর পর এটিকে ৪০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে ছেড়ে দেওয়া হবে। স্পেসএক্সের রকেট দিয়ে কাঠের উপগ্রহটি উৎক্ষেপণ করানো হবে। 

তবে এই স্যাটেলাইটটি আদেউ মহাকাশে টিকে থাকতে পারবে কি না, তা জানতে পারলেই, এই উপগ্রহটি নিয়ে পরবর্তী ধাপে যাবে জাপান। যদি এটি মহাকাশে টিকে থাকে, তাহলে ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলের মতো গ্রহে মানুষ কাঠের সাহায্যে ঘর তৈরি করতে পারবে। কারণ কাঠ অন্য ধাতুর চেয়ে হালকা হয়। এই বিষয়ে জাপানি মহাকাশচারী তাকাও দোই বলেছেন যে, লিগনোস্যাট যদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং মহাকাশের বিকিরণ সহ্য করতে পারে তবে এটি ভবিষ্যতে অনেক পথ খুলে দেবে। ইতিমধ্যেই চাঁদ ও মঙ্গলে কাঠ চাষের প্রস্তুতি চলছে। আগামী ৫০ বছরে বিশাল একটা ফলাফল পাওয়া যাবে। এই স্যাটেলাইট তৈরিতে সাহায্য করেছে নাসা।

অন্যদিকে কিয়োটো ইউনিভার্সিটির বন বিজ্ঞানী প্রফেসর কোজি মুরাতা জানিয়েছেন যে, মহাকাশে কাঠের ব্যবহার অনেকে আগে থেকেই, কারণ ১৯০০ এর দশকের প্রথম দিকে কাঠের তৈরি বিমান উড়ত আকাশে। তাই কাঠের স্যাটেলাইট তৈরি করা সম্ভব। কাঠ মহাকাশে দীর্ঘস্থায়ী হবে। কারণ মহাকাশে জল, বায়ু, অক্সিজেন বা আগুন নেই যাকে পোড়ানো বা পচানোর যায়। জানা গিয়েছে, হোনোকি নামের একটি গাছের কাঠ থেকে এই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। এটি একটি ম্যাগনোলিয়া প্রজাতির গাছ। এটি দশ মাসের পরীক্ষা। এই স্যাটেলাইট দশ মাস মহাকাশ স্টেশনে থাকবে। এর পর এটি মহাকাশে ছেড়ে দেওয়া হবে। তারপর এটি ছয় মাস কক্ষপথে ঘুরতে থাকবে। এই সময়ের মধ্যে, এর ইলেকট্রনিক উপাদানগুলি চালু করা হবে এবং তাদের কাজ পর্যবেক্ষণ করা হবে। মাইনাস ১০০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরীক্ষা করা হবে। প্রতি ৪৫ মিনিটে এই স্যাটেলাইটের আপডেট পরীক্ষা করা হবে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ