দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দিল্লি হবে খালিস্তান’, ভারতের বিরুদ্ধে হুমকি কানাডায় মুক্তিপ্রাপ্ত খালিস্তানি সন্ত্রাসীর

নিজস্ব প্রতিনিধি: খালিস্তানি জঙ্গি ইন্দ্রজিৎ সিং গোসাল জামিনে মুক্তি পাওয়ার পর মাত্র একদিন কেটেছে। তারপরই তার ঘনিষ্ঠ সহযোগী গুরপতবন্ত সিং পান্নুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে লক্ষ্য করে হুমকি দিল। কানাডায় গ্রেফতারের এক সপ্তাহের মধ্যে গোসাল জামিনে মুক্তি পায়। নিষিদ্ধ শিখস ফর জাস্টিস (SFJ) গোষ্ঠীর একজন বিশিষ্ট সংগঠক এবং মনোনীত সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নুর ঘনিষ্ঠ সহযোগী ৩৬ বছর বয়সী ইন্দ্রজিৎ সিং গোসালকে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখার একাধিক অভিযোগে গ্রেফতার করেছিল।

গোসাল একটি ভিডিওতে বলেছে, “ভারত, আমি বাইরে আছি গুরপতবন্ত সিং পান্নুনকে সমর্থন করার জন্য, ২৩ নভেম্বর খালিস্তান গণভোট আয়োজনের জন্য। দিল্লি হবে খালিস্তান।” তারপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে উদ্দেশ্য করে তার হুমকি, “অজিত ডোভাল, আপনি কানাডা, আমেরিকা বা অন্য কোনও ইউরোপীয় দেশে এসে কেন তাঁকে গ্রেফতার করার চেষ্টা করলেন না বা কোনও প্রত্যর্পণের চেষ্টা করেন না? ডোভাল, আমি আপনার জন্য অপেক্ষা করছি।”

গ্লোবাল নিউজের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গোসাল দাবি করে, র‍য়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তাকে সতর্ক করেছিল যে তার জীবনহানির ঝুঁকি রয়েছে। পুলিশ সুরক্ষা প্রদানের প্রস্তাব দিলেও গোসাল তা প্রত্যাখ্যান করে। গত ১৯ সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তাঁর কানাডিয়ান প্রতিপক্ষ নাথালি জি ড্রুইনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এর কয়েকদিন পরই গ্রেফতারের ঘটনা ঘটে, যেখানে উভয় দেশ সন্ত্রাসবাদ দমন এবং আন্তঃজাতিক অপরাধের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত ছিল আগে থেকেই।

২০২৪ সালের নভেম্বরেও ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে এক হিংসাত্মক সংঘর্ষের পর পিল রিজিওনাল পুলিশ ইন্দ্রজিৎ সিং গোসালকে হেফাজতে নেয়। ২০২৩ সালের জুন মাসে ব্রিটিশ কলম্বিয়ার সারেতে সহকর্মী এসএফজে সন্ত্রাসী নিজ্জরের হত্যাকাণ্ডের পর গোসাল খালিস্তানিদের মধ্যে বিশিষ্টতা অর্জন করেন। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সরকারের ওপর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় চাপায়। যদিও ভারত এই দাবি অস্বীকার করে।

Published by:

Share Link:

More Releted News:

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ