আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেবী লক্ষ্মী আসলে কে ? জানেন কী কীভাবে জন্ম হয়েছিল নারায়ণীর

নিজস্ব প্রতিনিধি : দেবী লক্ষ্মী হলেন জাগতিক ও আত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনিই আবার স্বর্গধামে বিষ্ণুপ্রিয়া স্বর্গলক্ষ্মী, গৃহস্থের গৃহে গৃহলক্ষ্মী এবং রাজগৃহে রাজলক্ষ্মী। তবে লক্ষ্মীকে পাওয়া সহজ নয়। তেমনই দেবীকে ধরে রাখা মুশকিল। কেননা গৃহে অশান্তি বা সম্পদ অর্জনের ক্ষেত্রে অসততার পথ অবলম্বন করলে দেবী লক্ষ্মী সেই গৃহে ত্যাগ করে। ফলে সংসারে নেমে আসে অন্ধকার। তবে অল্পেই তুষ্ট করা যায় লক্ষ্মীকে। এর মূল চাবিকাঠি হল সততা।

অনেকের মতে দেবী লক্ষ্মী হলেন সমু্দ্রদেবের কন্যা। সমুদ্র থেকে দেবীর উদ্ভব বলে দেবীকে বলা হয় সমুদ্রোদ্ভবা। আবার অনেকের মতে দেবী হলেন মহর্ষি ভৃগুর কন্যা।

সমুদ্র মন্থনের কাহিনী : বিষ্ণু পুরাণ, ভাগবত, মহাভারত প্রভৃতি গ্রন্থ অনুযায়ী লক্ষ্মী দেবীর উৎপত্তি হয়েছে সমুদ্র থেকে। দুর্বাসা মুনির শাপে স্বর্গ একদা শ্রীহীন বা লক্ষ্মী-ছাড়া হয়ে পড়েছিল। সেই সময় বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য দেবতারা অসুরদের সঙ্গে সমুদ্র-মন্থন শুরু করেন। সেই ক্ষীর-সমুদ্র মন্থনের ফলে উঠে আসল নানা রত্ন, মণি-মাণিক্য, অমৃতসুধা আরও নানান জিনিস। ভগবান বিষ্ণুকে বলা হয় জগতের প্রতিপালক। প্রজাদের লালন-পালন করতে ধন-রত্নের প্রয়োজন রয়েছে তাই বিষ্ণু ধন-ঐশ্বর্যের লক্ষ্মী দেবীকে নিজের বুকে ঠাঁই দিয়েছেন। দেবী লক্ষ্মীর আরও একটি পরিচয় হল তিনি ভগবান বিষ্নুর সহধর্মিণী।

আবার, সমুদ্রকে অপার ধন-রত্নের আধার মনে করা হয়। ধনরত্নে পরিপূর্ণ বলে সমুদ্রকে রত্নাকরও বলা হয়। যেহেতু লক্ষ্মী দেবী হলেন ধন-সম্পদের দেবী সেহেতু সমুদ্র থেকে দেবী লক্ষ্মীর উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।

আরও পড়ুন :  জানেন কী কার অভিশাপে দেবী লক্ষ্মীকে আশ্রয় নিতে হয়েছিল সমুদ্রগর্ভে?

ঋষি ভৃগুর কন্যা : কোনও কোনও পুরাণে বলা হয়, লক্ষ্মী দেবী (শ্রী) হলেন মহর্ষি ভৃগুর কন্যা। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ও ব্রহ্মাপুরাণে বলা হয়েছে, ভৃগুর পত্নী খ্যাতির গর্ভে জন্ম নিয়েছিলেন শ্রী দেবী অর্থাৎ দেবী লক্ষ্মী। এই নিয়ে অবশ্য একটা কাহিনী আছে। মহর্ষি ভৃগু নিজেই ভগবান নারায়নের কাছে থেকে বর চেয়েছিল যেন নারায়নের স্ত্রী অর্থাৎ দেবী লক্ষ্মী তাঁর ঘরে জন্ম নেয়। এরপর স্বয়ং দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্নু তাতে সম্মত হন এবং শ্রী দেবী নামে জন্মগ্রহণ করেন মহর্ষি ভৃগুর ঘরে।

উল্লেখ্য, যদিও বাঙালির কাছে ঘরের মেয়ে উমার কন্যা হিসেবে পুজিত হন দেবী লক্ষ্মী। তাঁরই আরাধনায় কোজাগরী পূর্ণিমায় মেতে ওঠে বাংলার মানুষ।

আরও পড়ুন : দেবী লক্ষ্মীর বাহন পেঁচা হল কেন জানেন কী ?

Published by:

Share Link:

More Releted News:

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

‘কিং কোবরা’র সঙ্গে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

৪০ ডিগ্রির গরম থেকে মুক্তি পেতে ফ্যান ব্যবহার? সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সদর দরজায় এটি ঝুলিয়ে রাখলে কেল্লাফতে, আর্থিক সমস্যা হবে দূর

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ