চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

নিজস্ব প্রতিনিধি: ৯ কোটি টাকায় নিলাম হল টাইটানিকের এক যাত্রীর লাইফ জ্যাকেট। যেটি পরে দুর্ঘটনার সময় ডুবন্ত জাহাজ থেকে বেরিয়ে লাইফবোটে করে পালাতে সক্ষম হয়েছিলেন ওই যাত্রী। যার ফলে তিনি প্রাণে বেঁচেছিলেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) লাইফ জ্যাকেটটি ৬ লক্ষ ৭০ হাজার পাউন্ডে (প্রায় ৮.৩৯ কোটি টাকা) নিলামে বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। যাত্রীটির নাম লরা মেবেল ফ্রাঙ্কাটেলি। তিনি ডুবন্ত টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময়ে একই লাইফবোটে চেপে যাঁরা পালিয়েছিলেন, সকলেই বেঁচে গিয়েছিলেন।

গতকাল পশ্চিম ইংল্যান্ডের ডেভাইজে অবস্থিত হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলামকারী প্রতিষ্ঠানের এক নিলামে ওই লাইফ জ্যাকেটটি বিক্রি হয়েছে। যেখানে টাইটানিকের একাধিক স্মারকচিহ্ন সামগ্রী নিলামে উঠেছিল। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল ওই লাইফ জ্যাকেটটি। কারণ ২৫০,০০০ থেকে ৩৫০,০০০ পাউন্ডের প্রাক-নিলাম অনুমানের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছে ওটি। যেটি একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি কিনেছেন। একই নিলামে টাইটানিকের একটি লাইফবোটের সিট কুশনও বিক্রি হয়েছে, ৩৯০,০০০ পাউন্ড (৫২৭,০০০ ডলার) মূল্যে। সেটি কিনেছেন টেনেসির পিজন ফোর্জ ও মিসৌরির ব্র্যানসনে অবস্থিত দুটি টাইটানিক জাদুঘরের মালিক। এই বিষয়ে নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ জানিয়েছেন, ‘এই রেকর্ড-ভাঙা দামগুলি টাইটানিকের গল্পের প্রতি আগ্রহ অব্যাহত রেখেছে। যা সেই যাত্রী ও নাবিকদের প্রতি শ্রদ্ধাকেই তুলে ধরেছে। যাদের কাহিনী স্মৃতিচিহ্ন গুলোর মাধ্যমে অমর হয়ে রয়েছে।’

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল সমুদ্রগামী জাহাজ হিসেবে পরিচিত ছিল টাইটানিক। ১৯১২ সালের ১৫ এপ্রিল, কয়েক ঘণ্টার মধ্যেই এটি ডুবে গিয়েছিল। যখন জাহাজটি ইংল্যান্ড থেকে নিউইয়র্কে প্রথম সমুদ্রযাত্রার করছিল। নিউ ফাউন্ডল্যান্ডের কাছে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই এটি ডুবে গিয়েছিল। এর ২,২০০ জন যাত্রী ও নাবিকদলের মধ্যে প্রায় ১,৫০০ জন মারা গিয়েছিলেন। ৭০০ জন জীবিত যাত্রীকে উদ্ধার করা হয়েছিল। টাইটানিক আজও বিশ্বজুড়ে আগ্রহের বিষয়, যার একটি কারণ হলো জাহাজটিতে দরিদ্র থেকে ধনকুবের পর্যন্ত বিভিন্ন ধরনের যাত্রী ছিলেন। ঘটনার দিন ফ্রাঙ্কাটেলি তারা নিয়োগকর্তা, ফ্যাশন ডিজাইনার লুসি ডাফ গর্ডন এবং লুসির স্বামী কসমো ডাফ গর্ডনের সঙ্গে ভ্রমণ করছিলেন। জাহাজ ডোবার সময় তিনজনই ১ নম্বর লাইফবোটে করে সেখান থেকে পালিয়ে যান। যার ফলে বেঁচে যান, যেটি ৪০ জনের ধারণক্ষমতা থাকা সত্ত্বেও ১২ জনকে নিয়ে পালিয়েছিল। এই নিয়েও বিতর্ক রয়েছে। তবে টাইটানিকের স্মৃতিচিহ্নের মধ্যে যেটি সর্বোচ্চ দামে নিলামে বিক্রি হয়েছে সেটি হল ক্যাপ্টেনের সোনার পকেট ঘড়ি। যার দাম উঠেছিল ১.৫৬ মিলিয়ন পাউন্ড।

Published by:

Share Link:

More Releted News:

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

ইতালিতে আততায়ীর গুলিতে নিহত দুই ভারতীয় যুবক

হরমুজে আক্রান্ত ভারতীয় জাহাজ, পাঠানো শেষ বিপদ সংকেতে বাড়ছে রহস্য

সামান্য ভুলেই হবে ভয়ঙ্কর পরিণতি, আমেরিকাকে কড়া বার্তা ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ