পরিবারের আট সদস্যকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের পরে আত্মঘাতী ঘাতক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: এক লহমাতেই শেষ হয়ে গেল এক যৌথ পরিবার। প্রথমে নিজের পরিবারের আট সদস্যকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে শেষে আত্মঘাতী হয়েছেন জণেক ব্যাক্তি। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে ছিন্দওয়াড়ায়। নৃশংস ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ছিন্দওয়াড়ার জেলাশাসক ও পুলিশ সুপার-সহ পদস্থ আধিকারিকরা। ওই নৃশংস ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনার শিকার হওয়া পরিবারের আত্মীয়দের পাশাপাশি পড়শিদেরও জেরা করা হচ্ছে। মর্মান্তিক ও ভয়াবহ ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।

বুধবার সকালে ছিন্দওয়াড়ার পুলিশ সুপার জানিয়েছেন, মঙ্গলবার রাতে মুহুলঝিরি থানার অন্তর্গত বোড়াল কাছার গ্রামের বাসিন্দা এক ব্যাক্তি প্রথমে কুড়ুল দিয়ে নিজের পরিবারের উপরে চড়াও হন। কুড়ুলের কোপে একের পর সদস্যের ধড়মুণ্ডু আলাদা করেন। শেষে ফাঁস দিয়ে আত্মঘাতী হন। এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ওই মর্মান্তিক ঘটনা। তারাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ৯ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভয়ঙ্কর ঘটনার পিছনে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। নিহত পরিবারের আত্মীয়রা এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। কোনও সুইসাইড নোটও মেলেনি। ফলে ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ।   

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স