কুর্নিশ, শরীরে আগুন নিয়ে ২৭২.২৫ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড জোনাথন ভেরার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জীবন-মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন’। পেশাগত কারণে প্রতি নিয়তই আগুনের লেলিহান শিখার সঙ্গে যুদ্ধ লড়তে হয় তাঁকে। অগ্নিনির্বাপণ কর্মী হিসেবে আগুনের গ্রাস থেকে অসংখ্যবার সাধারণ মানুষের জীবনরক্ষা করেছেন ফ্রান্সের জোনাথন ভেরো। কিন্তু সেই অকুতোভয় মানুষটি একটি নয়, দু-দুটি বিশ্বরেকর্ড গড়েছেন। শরীরে আগুন নিয়ে তিনি ১০০ মিটার দৌড়েছেন মাত্র ১৭ সেকেন্ডে। সবমিলিয়ে দৌড়েছেন ২৭২ দশমিক ২৫ মিটার। সেই সঙ্গে ভেঙ্গে দিয়েছেন ১৪ বছরের রেকর্ড। আর আগুন নিয়ে দৌড়নোর সময়ে কোনও অক্সিজেন ব্যবহার করেননি।  

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের শহর ফ্রান্সের উঁবুদায় শরীরে ভয়ঙ্কর আগুন নিয়ে দৌড়েছেন ৩৯ বছর বয়সী অগ্নিনির্বাপণ কর্মী জোনাথন ভেরো। ট্র্যাকে যখন তিনি দৌড় শুরু করেন তখন আতঙ্কে আর আজানা আশঙ্কায় দর্শকদের অনেকেই চোখ বন্ধ করে রেখেছিলেন। দূর থেকে তাঁকে দেখে মনে হচ্ছিল মানব মশাল। যদিও আগুনের লেলিহান সিখা থেকে নিজেকে বাঁচাতে বিশেষ ধরনের সুরক্ষা পোশাক পরেছিলেন জোনাথন। জ্বলন্ত আগুন নিয়ে ১৭ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করার সঙ্গে সঙ্গেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে যায় তাঁর। তবে ১০০ মিটার দৌড়ের পরেই থামেননি তিনি। তার পরে আরও ১৭২.২৫ মিটার দৌড়ে গড়েছেন আরও একটি বিশ্ব রেকর্ড।

জোনাথনের আগে অশরীরে আগুন নিয়ে ১০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ড ছিল অ্যান্টনি ব্রাইটন নামে একজন ব্রিটিশ নাগরিকের দখলে।  ২০০৯ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল তাঁর। ইতিমধ্যেই মানব-মশাল জোনাথন ভেরোর দৌড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক নেটা নাগরিকই তাঁর এই ভয়ঙ্কর সাহসকে কুর্নিশ জানিয়েছেন। আর যিনি বিশ্বরেকর্ড গড়েছেন সেই ভেরা নির্লিপ্ত কণ্ঠে বলেছেন, ‘আমি আগুন নিয়ে খেলতে পছন্দ করি।’

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত