রায়পুরের শপিং মলে তাণ্ডব! লাঠিসোঁটা নিয়ে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করল দুষ্কৃতীরা

লাঠিসোঁটা হাতে শপিং মলে ঢুকে ক্রিসমাসের সব আয়োজন নিমেষে লন্ডভন্ড করে দিল একদল দুষ্কৃতী। বড়দিনের প্রাক্কালে চরম অরাজকতা বিজেপি শাসিত ছত্তিশগড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাঠিসোঁটা হাতে শপিং মলে ঢুকে ক্রিসমাসের সব আয়োজন নিমেষে লন্ডভন্ড করে দিল একদল দুষ্কৃতী। বড়দিনের প্রাক্কালে চরম অরাজকতা বিজেপি শাসিত ছত্তিশগড়ে। জানা গিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) কয়েকজন দুর্বৃত্ত কাঠের লাঠি নিয়ে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের ম্যাগনেটো শপিং মলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি বড়দিনের সব আয়োজন লন্ডভন্ড করে ফেলে। প্রতিবেদন অনুযায়ী, অবৈধ ধর্মান্তরকরণের প্রতিবাদে তাঁরা এমন হামলা চালিয়েছে। পাশাপাশি বড়দিনে ‘ছত্তিশগড় বন্ধ’-এর ডাক দেয়। শপিং মলে উপস্থিত নিরাপত্তারক্ষীরা দুষ্কৃতীদের থামানোর চেষ্টা করলেও তাঁদের চেষ্টা ব্যর্থ হয়।

এই বিষয়ে মলের একজন কর্মচারী জানিয়েছেন, প্রায় ৮০-৯০ জন দুষ্কৃতী ছিল। তাঁত গতকাল মলে ঢুকে তাঁকে এবং অন্যান্য কর্মচারীদের হুমকি দেয়। এবং চিৎকার করে লোকজন এক করে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে লোকজন এলোপাথাড়ি ছোটাছুটি শুরু করেন। এরপর মল ভাঙচুর করতে করতে সর্ব হিন্দু সমাজ কথিত ধর্মীয় ধর্মান্তরের বিরুদ্ধে একদিনের জন্যে ‘ছত্তিশগড় বন্ধ’-এর ডাক দেয়। কিন্তু কী কারণে এই ঝামেলা?

জানা যায়, ঝামেলার সূত্রপাত, গত ১৮ ডিসেম্বর কাঁকের জেলার বস্তার অঞ্চলে এক ব্যক্তির কবর দেওয়াকে কেন্দ্র করে। ১৬ ডিসেম্বর কাঁকের জেলার বাদেতেভদা গ্রামের সরপঞ্চ রাজমান সালামের বাবা মারা যান। এরপর রাজমান সালাম তাঁর বাবার মৃতদেহ খ্রিস্টীয় রীতিতে সমাহিত করেন, এর থেকেই বিরোধের সূত্রপাত হয়। সরপঞ্চের বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে বাধা দিলে দুই সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ কর্মী-সহ বেশ কয়েকজন আহত হন। এরপর জনতা একটি প্রার্থনা কক্ষ ভাঙচুর করে এবং হলের ভেতরে থাকা জিনিসপত্র পুড়িয়ে দেয়। এই নিয়েই গতকাল মলে হামলা চালায় দুষ্কৃতীরা। আর খ্রিস্টানদের কোনও অনুষ্ঠান ছত্তিশগড়ে হবে না দাবি জানিয়ে বড় দিনের সব আয়োজন ভাঙচুর করে। 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক