সকালে ঘুম থেকে উঠেই কফি’র কাপে চুমুক মৃত্যু ঝুঁকি কমায়, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

Share:

নিজস্ব প্রতিনিধি : দিনের শুরুটা যদি এক কাপ কফি দিয়ে হয় তবে তো সোনাই সোহাগা। দেহ ও মন চাঙ্গা রাখতে কফির গুরুত্ব সকলেই জানে। কফি নিয়ে সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। শুনলে চমকে উঠবেন সকলে। কফি পান করলেই কমবে হৃদরোগের ঝুঁকি এমনটাই খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা।

আমেরিকার টুলেইন বিশ্ববিদ্যালয়ের ওবেসিটি রিসার্চ সেন্টার পরিচালিত এই গবেষণায় দেখা গিয়েছে, সকালে কফি পান করা হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে, যারা সকালে কফি পান করেছেন, তাদের মৃত্যু ঝুঁকি ১৬ শতাংশ এবং হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ৩১ শতাংশ কম বলে উল্লেখ করা হয়েছে।পাশাপাশি গবেষণায় বলা হয়েছে, সারাদিন কফি পান করার চেয়ে সকালে কফি পান করা বেশি কার্যকর।

গবেষকরা ১৯৯৯ থেকে ২০১৮ সালের মধ্যে ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে-তে অংশগ্রহণকারী প্রায় ৪০ হাজার ৭২৫ জন প্রাপ্তবয়স্কের উপর গবেষণা চালান। গবেষণায় অংশগ্রহণকারীদের খাবার ও পানীয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। তারা কফি পান করেন কি না, কতটুকু এবং কোন সময়ে পান করেন, এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে গবেষণা করেন তাঁরা।

গবেষণার ফলাফল : ১)যারা সকালে কফি পান করেন, তাদের মৃত্যুর ঝুঁকি কম। ২)দিনে যেকোনো সময় কফি পান করার চেয়ে সকালেই কফি পানের উপকারিতা বেশি। ৩)সকালবেলা কফি পানের মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান রিদমের ব্যাঘাত এড়ানো সম্ভব।

কখন কফি খান : ৩৬% ব্যক্তি সকালে কফি পান করেন।১৪% সারাদিন কফি পান করেন। সকালে কফি পানকারীরা তুলনামূলকভাবে কম পরিমাণে কফি পান করেন। 

আরও পড়ুন : পঞ্চাশের পরেও সুস্থ থাকবে শরীর, জানুন কোন যোগ ব্যায়ামের গুণে?

সতর্কতা : লন্ডনের রয়্যাল ব্রম্পটন এবং হ্যারফিল্ড হাসপাতালের অধ্যাপক থমাস এফ লুশার জানান, ‘সকালে আমাদের শরীর স্বাভাবিকভাবে সক্রিয় থাকে।তখন কফি পান শরীরের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।কিন্তু দিনশেষে কফি পান করলে ঘুম ও অন্যান্য শারীরিক কার্যক্রমে সমস্যা তৈরি করতে পারে।’

আরও পড়ুন : হাঁড়কাপানো শীতে ঘনঘন চা খাচ্ছেন ? জানুন বারবার চা খেলে কি হয়

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর