বিশ্বের সবচেয়ে দামি, এক বাইকের দাম সাড়ে ৯১ কোটি টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটরবাইকের প্রতি তরুণ ও যুব সম্প্রদায়ের আলাদা এক দুর্বলতা রয়েছে বরাবর। আর সেই দুর্বলতার কথা মাথায় রেখে প্রতিনিয়ত দামী ও অত্যাধুনিক প্রযুক্তির মোটরবাইক বাজারজাত করে চলেছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি।  দামী বাইকের কথা বললেই বিএমডব্লিউ বা হার্লে ডেভিডসনের কথা মাথায় আসে অনেকের। যে বাইকের দাম অনেক চার চাকার কাছাকাছি। কিন্তু আপনি কী জানেন, একটি মোটরবাইকের দাম ভারতীয় মুদ্রায় সাড়ে ৯১ কোটি টাকা। কী টাকার কথা শুনে মাথা ঘুরে গেল নাকি?

না, ঠিকই শুনেছেন। বিশ্বে সবচেয়ে দামি মোটরবাইক হল ‘নেইমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার’। যার বাজার মূল্য এই মুহুর্তে এক কোটি ১০ লাখ মার্কিন ডলার। আমেরিকান লাক্সারি ডিপার্টমেন্ট স্টোর ব্যান্ড এর এই গাড়ি হার মানিয়েছে অন্যান্য ব্র্যান্ডকে। অথচ এরা কোনো মোটরবাইক নির্মাণকারী সংস্থাই নয়।

অন্যরকম নকশা এবং দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বের সবচেয়ে বিখ্যাত মোটরবাইকগুলির মধ্যে জায়গা করে নিয়েছে ‘নেইমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার’। ১৯৬৬.৫৫ সিসি শক্তি সম্পন্ন বাইকটিতে রয়েছে এলইডি হেডলাইট ও ৪৫ ডিগ্রি এয়ারকুলড ভি-টুইন ইঞ্জিন। অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবারের বডি পার্টস, কার্বন ফাইবারের ফ্রেম হওয়ায় এটি হালকা। এর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার বা ১৯০ মাইল। গাড়ি স্টার্ট করার তিন সেকেন্ডের মধ্যেই গতিবেগ তোলা যাবে ঘন্টায় ১০০ কিলোমিটার। তবে প্রচুর তেল খরচ। প্রতি লিটার পেট্রলে ৯ থেকে ১০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক