৭ সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে পালাল মহিলা, মাকে খুঁজতে থানায় ছুটল শিশুরা

কোনও এক সময় গ্রামের এক যুবকের সঙ্গে ওই মহিলার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এবং ভালবাসার টানে ছোট ছোট সন্তানদের রেখেই গতকাল মঙ্গলবার পালান ওই মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: করুণ কাহিনী! ৭ সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে পালালেন মা, মাকে খুঁজে দেওয়ার জন্যে থানায় ছুটল নিরীহ সন্তানরা। সম্প্রতি এক চমকপ্রদ ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কনৌজ জেলার গুরসাহাইগঞ্জ কোতোয়ালি এলাকার একটি গ্রামে। একজন মহিলার ৭ সন্তান, তারপরেও সন্তানদের রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছে ওই মহিলা। সাত সন্তানকে বাড়িতে রেখে গিয়েছেন। শিশুরা মায়ের পালানোর খবর পাওয়া মাত্রই, কাঁদতে কাঁদতে মাসিকে নিয়ে থানায় পৌঁছায় শিশুরা। এমন করুন কাহিনী আপনারও চোখে জল আনতে বাধ্য! নিষ্পাপ শিশুদের এখন একটাই আর্জি, তাঁদের মাকে তাড়াতাড়ি যেন খুঁজে বের করে দেয় পুলিশ। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই ঘটনায় এলাকাতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই মহিলার স্বামী ৪০ বছর বয়সী, সে পেটের দায়ে বাইরে কাজ করেন। আর তিনি ৭ সন্তান নিয়ে গ্রামেই থাকতেন। কোনও এক সময় গ্রামের এক যুবকের সঙ্গে ওই মহিলার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এবং ভালবাসার টানে ছোট ছোট সন্তানদের রেখেই গতকাল মঙ্গলবার পালান ওই মহিলা। স্বাভাবিকভাবেই মা দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় শিশুরা উদ্বিগ্ন হয়ে ওঠে। এবং তাঁরা তাদের মাসিকে বিষয়টি জানায়। এরপর শিশুদের মাসি সকলকে নিয়ে গুরসাহাইগঞ্জ থানায় পৌঁছান। যেখানে শিশুরা তাঁদের মাকে খুঁজে বের করার জন্য পুলিশকে অনুরোধ করে। মহিলার বড় ছেলের বয়স ১৩ বছর এবং ছোট মেয়ের বয়স ২ বছর। তার মানে বাকি সন্তানের বয়স ৩ থেকে ১২ বছরের মধ্যে। অন্যদিকে, স্ত্রীর পালানোর খবর পেয়ে স্বামীও গ্রামে ফিরে আসেন।

এ ব্যাপারে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এবং তিনি এই বিষয়ে গ্রামের আরেক মহিলাকে দোষী করেছেন। বর্তমানে পুলিশ আবেদনটি গ্রহণ করেছেন। এবং ওই মহিলার খোঁজ শুরু করেছেন। পাশাপাশি এই বিষয়ে গ্রামবাসী জানিয়েছেন, ওই পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। স্বামী চাকরির জন্য শহরের বাইরে গিয়েছিল। এ সময় অপর এক যুবকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। গতকাল সুযোগ পেয়ে দুজনেই পালিয়ে যায়। বাচ্চারা এখন কান্নায় ভেঙে পড়েছে।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ