মুসলিম পুরুষদের একাধিক বিয়ে নিবন্ধনে বাধা নেই, জানিয়ে দিল বম্বে হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুসলিম পুরুষদের একাধিক বিবাহ নিবন্ধন করানোর ক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই। কেননা, মুসলিম শরিয়াহ আইনে মুসলিম পুরুষদের একসঙ্গে চারজনকে স্ত্রী রাখার অধিকার রয়েছে। গত ১৫ অক্টোবর এক রায়ে এমনটাই জানিয়েছে বম্বে হাইকোর্টের বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা ও সোমশেখর সুন্দরেশনের ডিভিশন বেঞ্চ।

২০২৩ সালে থানের এক বাসিন্দা আলজেরিয়ার একজন মহিলার সঙ্গে  তার তৃতীয় বিবাহ নিবন্ধন করতে চেয়ে থানের পুর নিগমে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় থানের পুর নিগমের বিবাহ নিবন্ধন আধিকারিক। এর পরে একাধিকবার ওই ব্যক্তি পুর নিগমের আধিকারিকদের বোঝান, মুসলিম হিসাবে একাধিক বিয়ে করার অধিকার রয়েছে তাঁর। কিন্তু পাল্টা থানের পুর আধিকারিকরা জানিয়ে দেন, মহারাষ্ট্রের বিবাহ নিবন্ধন আইন অনুযায়ী, একজন পুরুষের শুধুমাত্র একটি বিয়ে নিবন্ধের অধিকার রয়েছে। ফলে তাঁর তৃতীয় বিয়ের নিবন্ধন করানো সম্ভব নয়।

থানে পুর নিগমের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী। ওই মামলার শুনানি শেষে গত ১৫ অক্টোবর বম্বে হাইকোর্টের বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা ও সোমশেখর সুন্দরেশনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, একজন মুসলিম পুরুষের একাধিক বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে কোনও বাধা নেই। কেননা, মুসলিম পার্সোনল আইন অনুযায়ী, একজন পুরুষ চারটি স্ত্রী রাখতে পারেন। ফলে আবেদনকারীর তৃতীয় বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে কোনও অসুবিধা নেই। বিচারপতিরা থানে পুর নিগমের উপ বিবাহ নিবন্ধন (ডেপুটি ম্যারেজ রেজিস্ট্রেশন) কার্যালয়কে নির্দেশ দিয়েছে, আবেদনকারীর তৃতীয় বিয়ে নিবন্ধের বিষয়টি নিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং বিবাহ নিবন্ধন করতে হবে।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ