আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনার কিলিং! বোনকে গলা কেটে খুন করে কাটামুণ্ডু নিয়ে থানায় হাজির দাদা

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ফের পারিবারিক সম্মান রক্ষার নামে নৃশংস খুন যোগী রাজ্যে। প্রেমিকের সঙ্গে সম্পর্ক মেনে না নিতে পেরে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে বোনের শিরচ্ছেদ করে কাঠামুণ্ডু নিয়ে সোজা থানায় হাজির হল দাদা। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে পথচারীরা তো বটেই এমনকি পুলিশ আধিকারিকরাও আঁতকে উঠলেন। সঙ্গে সঙ্গেই ঘাতক দাদাকে গ্রেফতার করা হয়েছে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুরের মিঠওয়াড়ায়।

ফতেপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশুতোষ মিশ্র জানিয়েছেন, মিঠওয়াড়ার বাসিন্দা আসিফা (১৮) একই গ্রামের যুবক চাঁদ বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। যদিও সেই সম্পর্ক মেনে নিতে পারেননি তরুণীর দাদা রিয়াজ। সম্প্রতি প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল আসিফা। বোনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করে রিয়াজ। সেই অভিযোগের কয়েকদিন পরেই গ্রেফতার করা হয় চাঁদকে। আপাতত জেলেই রয়েছে।

বোনকে বার বার চাঁদ বাবুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানিয়েছিলেন রিয়াজ। কিন্তু তাতে কর্ণপাতই করেননি আসিফা। এদিন দুপুরে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। আচমকাই একটি ধারালো অস্ত্র নিয়ে বোনের উপরে চড়াও হন রিয়াজ। তার পরে বোনের গলা লক্ষ্য করে কোপ বসান। শরীর থেকে মুণ্ডু আলাদা হয়ে যায়। ওই কাটা মুণ্ডু নিয়ে থানায় চলে এসে আত্মসমর্পণ করেন রিয়াজ। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আসিফার মুণৃডুহীন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ