হৃদরোগে আক্রান্ত হয়ে ১৫’তেই মৃত্যুর কোলে খুদে পাক অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘জিতো পাকিস্তান’ এবং ‘শান-ই-রমজান’-এ অভিনয়ের জন্য পরিচিত পাকিস্তানি শিশু তারকা উমর শাহ। ১৫ সেপ্টেম্বর সোমবার ডেরা ইসমাইলখানে মারা যায় উমর। মাত্র ১৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিল সে। নিষ্পাপ হাসি আর প্রাণবন্ত অভিনয়ের জন্য জনপ্রিয় ছিল সে।

এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করেছেন তাঁর দাদা টিকটক তারকা আহমেদ শাহ। তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, “আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল নক্ষত্র, উমর শাহ, নিজের স্রষ্টার কাছে ফিরে গিয়েছে। ঈশ্বর তাঁকে ভাল রাখুন।” তিনি ভক্তদের উমরের জন্য প্রার্থনা করতে এবং শোকাহত পরিবারের জন্য শক্তি কামনা করতেও অনুরোধ করেছেন। খবর অনুসারে, হৃদরোগে আক্রান্ত হয়ে উমর শাহ’র মৃত্যু হয়েছে।

উমরের শেষকৃত্য সম্পন্ন হয় দারাবান রোডে। সেখানে বিপুল সংখ্যক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং স্থানীয়রা এসেছিলেন কিশোর অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। তাকে জাখোরি শরীফ সমাধিক্ষেত্রে সমাধিস্ত করা হয়। তার স্কুলের শিক্ষক ও কর্মীরাও জানিয়েছেন, উমরের মৃত্যু স্কুলের জন্য বড় ক্ষতি। তার কাকা দানিয়াল শাহ জানিয়েছেন আগের রাত থেকে হঠাৎ উমরের স্বাস্থ্যের অবনতি ঘটে।

উমর প্রচণ্ড বমি শুরু করে। তারপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দানিয়াল আরও জানিয়েছেন, সম্প্রতি তাদের বাড়িতে একটি বিষাক্ত সাপ পাওয়া গিয়েছিল, সেটিকে হত্যা করা হয়েছিল। যদিও উমরের মৃত্যুর সঙ্গে এর কোনও সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়। উমরের অকাল মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তরা শোকাহত। মাহিরা খান, মোমাল শেখ, শায়েস্তা লোধি, হিনা আলতাফ, ফাহাদ মুস্তাফা সহ আরও অনেক পাকিস্তানি অভিনেতা এবং টেলিভিশন শিল্পী এই তরুণ অভিনেতার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক