অন্ধ্রপ্রদেশে উল্টে গেল বিয়ারের বোতল ভর্তি ট্রাক, চুরি করার ধুম স্থানীয়দের

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি (Anakapalli) এবং বেয়াভরামের (Bayyavaram) মধ্যে সংযোগ রক্ষাকারী জাতীয় সড়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গিয়েছিল বিয়ার ভর্তি ট্রাক। আর তারপর সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রাক থেকে বিয়ার চুরি করার ধুম স্থানীয়দের মধ্যে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি (Anakapalli) এবং বেয়াভরামের (Bayyavaram) মধ্যে সংযোগ রক্ষাকারী জাতীয় সড়কে।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় আনাকাপল্লি এবং বেয়াভরামের মধ্যে জাতীয় সড়কে মদ বহনকারী একটি ট্রাক যাওয়ার সময় উল্টে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যাওয়ার পরে বিয়ারের বোতল গাড়ি থেকে মাটিতে পড়ে যায় ছড়িয়ে ছিটিয়ে। বেশ কিছু বিয়ারের বোতল ভেঙে যায়। গাড়িতে মোট ২০০টি বক্স ভর্তি বিয়ার ছিল বলে জানা গিয়েছে। বিয়ারের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে, এই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় মানুষজন। ট্রাকের চালক এবং খালাসিকে সাহায্য করার পরিবর্তে তারা একে একে বিয়ারের বোতল কুড়িয়ে সরাতে থাকেন। এই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

অন্যদিকে এই ঘটনার পর ট্রাকের চালক এবং খালাসি আহত হয়েছেন। অতীতে মদ বহনকারী ট্রাক এমন দুর্ঘটনার কবলে পড়ার পরে অন্ধ্র প্রদেশে স্থানীয় মানুষজনদের মদের বোতল চুরি করার রেকর্ড রয়েছে।

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির