লোকসভা ভোটে দাঁড়ানো ৩১ শতাংশ প্রার্থীই কোটিপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট রাজনীতিতে অর্থশক্তির দাপট কতটা, তার জলজ্যান্ত প্রমাণ অষ্টাদশ লোকসভার ভোট। কেন্দ্রে সরকার গঠনের মতো গুরুত্বপূর্ণ ভোটে ভাগ্যপরীক্ষায় নামা ৩১ শতাংশ প্রার্থী কোটিপতি। তার মধ্যে পাঁচ কোটি কিংবা তার বেশি সম্পত্তি রয়েছে ১,০১৮ জনের। ২০০৯ সালের লোকসভা ভোটের তুলনায় ২০২৪ সালের ভোটে কোটিপতি প্রার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৯ সালে ভোটের ময়দানে থাকা ১৬ শতাংশ প্রার্থী কোটিপতি ছিল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দেশের রাজনীতি ক্রমশই ধনী আর বিত্তশালীদের কব্জায় চলে যাচ্ছে।

চলতি লোকসভা ভোটে দাঁড়ানো প্রার্থীদের আর্থিক পরিস্থিতি নিয়ে বুধবার এক রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। ওই রিপোর্ট অনুযায়ী, ২০০৯ সালে লোকসভা ভোটে লড়াই করা ১,২৪৯ জন প্রার্থী কোটিপতি ছিলেন। ২০১৪ সালের লোকসভা ভোটে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২,২১৭ জনে। পরের নির্বাচনে অর্থা‍ৎ ২০১৯ সালের ভোটে মোট প্রার্থীদের ২৯ শতাংশ বা ২,২৯৭ জন কোটিপতি ছিলেন। আর চলতি লোকসভা ভোটে ৮,৩৩৭ জনের মধ্যে ২,৫৭২ জন বা ৩১ শতাংশ কোটিপতি।

পাঁচ কোটি বা তার বেশি সম্পত্তি রয়েছে ১,০১৮ জনের। ২ কোটির বেশি থেকে পাঁচ কোটি পর্যন্ত সম্পত্তির মালিক ৭৫৭ জন। ৫০ লক্ষ থেকে ২ কোটির মালিক হলেন ১,৭২৯ জন। ১০ লক্ষের বেশি থেকে ৫০ লক্ষ টাকার সম্পত্তির মালিক ২,১৯৫ জন। ১০ লক্ষের নিচে সম্পত্তি রয়েছে ২,৬৩৮ জনের। এডিআরের রিপোর্ট অনুযায়ী, ধনী প্রার্থীর নিরিখে বাকি দলগুলিকে টেক্কা দিয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি। নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলের হয়ে ভোটের লড়াইয়ে নামা ৪৪০ জন প্রার্থীর মধ্যে ৪০৩ জনই কোটিপতি। দেশের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেসের ৩২৭ জনের মধ্যে ২৯২ জনই কোটিপতি।  বহেনজি মায়াবতীর দল বহুজন সমাজ পার্টির (বসপা) ৪৮৭ প্রার্থীর মধ্যে ১৬৩ জন কোটিপতি। আর তথাকথিত ‘স্বঘোষিত’ সর্বহারার দল সিপিএমের কোটিপতি প্রার্থীর সংখ্যাও অনেকের চোখ ছানাবড়া করে দেবে। সীতারাম ইয়েচুরিদের দলের ৫২ প্রার্থীর মধ্যে ২৭ জনই কোটি টাকার মালিক।

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের