দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: প্রথমবার ভোটে লড়েই বাজিমাত করেছেন জন সুরজ পার্টির প্রধান তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর। যিনি গোটা দেশে পরিচিত ‘পিকে’ নামে। বিহারের বাঁকিপুর বিধানসভা আসনে বিজেপির ৩০ বছরের দুর্গ ধসিয়ে দিয়ে জয়ীর হাসি হেসেছেন ভোটকুশলী তথা রাজনেতা। প্রথমবার বিধায়ক হিসেবে বিহার বিধানসভায় পা রাখতে যাওয়া প্রশান্ত কিশোর কত টাকার মালিক জানেন? পরিমাণ জানলে অনেকেরই চোখ কপালে উঠবে।

নির্বাচনে লড়তে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন জন সুরজ পার্টির সুপ্রিমো তাতে তিনি জানিয়েছেন, স্ত্রী ও তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১৯৮ কোটি টাকা। আর বাজারে ঋণ রয়েছে ৯ কোটি টাকা। ভোটে দাঁড়ানোর সময় প্রশান্ত কিশোরের হাতে নগদ ছিল ৬৫ হাজার ৫৭০ টাকা। আর তাঁর স্ত্রীর হাতে ছিল ১ লক্ষ ৯৫ হাজার ২০০ টাকা। সম্পদের বিবরণ দিতে গিয়ে প্রশান্ত জানিয়েছেন, তাদের ৩ কোটির উপরে ফিক্সড ডিপোজিট রয়েছে। মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে ১ কোটি ২৪ লক্ষ টাকা। ডাকঘরে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে রয়েছে ৫৮ লাখ ৭৫ হাজার টাকা। স্বামী-স্ত্রী মিলিয়ে জীবন বিমা রয়েছে ৫ কোটি ৩৪ লক্ষ টাকার। ভোটকুশলীর কাছে শুধু একটি সোনার আংটি রযেছে। আর তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৪৭৫ গ্রাম সোনা। যার বাজারমূল্য বর্তমানে ৬৪ লক্ষের বেশি। এছাড়া ২০০ গ্রাম রুপোও রয়েছে।

সম্পত্তির হিসেব এখানেই শেষ নয়। নির্বাচনী হলফনামায় প্রশান্ত কিশোর জানিয়েছেন, বিহারের রোহতাস জেলার শিবসাগরে ৩ একর কৃষি জমি রয়েছে। পটনার পাটলিপুত্রে একটি বাড়ি, দিল্লির বসন্ত বিহারে একটি ঘর, গাজিয়াবাদের ইন্দিরাপুরমে একটি বহুতলে দুটি ফ্ল্যাট, গাজিয়াবাদের বসুন্ধরায় আরও একটি ফ্ল্যাট, বক্সারে বাড়ি, রোহতাসের কৌনার গ্রামে পৈতৃক সম্পত্তি রয়েছে। এছাড়া স্ত্রী জাহ্নবী দাসের নামে গুয়াহাটির মাদার টেরিজা রোডে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া নয়ডার জেপি গ্রিনসে এক সম্পত্তি রয়েছে।

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়