কাশফুলের হিল্লোল, ছৌনাচের মুখোশে মণ্ডপ, দুর্গোৎসবে দিল্লি যেন এক টুকরো বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বাঙালি সে দেশেই থাক বা প্রবাসে, দুর্গাপুজো করবেই করবে। যারা বাংলায় থাকতে পারেন না, অথচ দেশের মধ্যে থাকেন তারা বছরের আর পাঁচটা সময় ফাইলে, কম্পিউটারে মুখ গুঁজে থাকলেও পুজোর সময় একেবারে বাঙালি বাবু অথবা বঙ্গ ললনা। যেমন ধরুন নয়া দিল্লির কেউ কাজ করেন বিদেশ মন্ত্রকে, কেউ স্বরাষ্ট্র দফতর বা কেউ শিক্ষা বিভাগে, কেউ বা ভারতের পক্ষ থেকে কোনও না কোনও দেশের সঙ্গে কূটনৈতিক কাজের সঙ্গে জড়িত। সারা বছর তাঁদের সময় নেই, নাভিশ্বাস উঠে যাওয়ার জোগার হয়। কিন্তু সবকিছুর মাঝেও এই মানুষগুলি বাঙালি।  তাঁরা অপেক্ষা করে থাকেন শারদীয়ার আগমনের। সারাদিন কাজের পর এই বাঙালি আমলারা ব্যস্ত হয়ে পড়েন দুর্গা পুজোর আয়োজনে।

এ’বছর বর্ষা অনেক বেশি। যমুনার চরে কোথাও কাশফুল নেই। সব নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তাতে কি, মা আসছেন আর কাশফুল থাকবে না তা হয় নাকি! সেই জন্য হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে দিল্লিতে আনা হচ্ছে কাশফুল। হরিদ্বার থেকে আসছে গঙ্গাজল। পুজোর আয়োজনে মন্ডপে থাকছে বাংলার ছোঁয়া থাকবে না তা কি হয়, তাই পূজোর আয়োজনে কোথাও রয়েছে পুরুলিয়ার ছৌ নাচ, কোথাও বা মুখোশ। দিল্লিতে এবার ৩২৭টি দুর্গাপুজো হচ্ছে।

ইন্ডিয়া গেটের কাছে পান্ডারা পার্কে নয়া দিল্লি সার্বজনীন দুর্গাপুজো সমিতির প্যান্ডেল গড়ে উঠেছে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ দিয়ে। এই পুজো মূলত আমলাদের পূজো। মুর্শিদাবাদ থেকে আসছে শোলার কাজ, প্রতিমা এক চলার ডাকের সাজের। দিল্লিতে থাকলেও বাংলার কারিগরদের ভোলেননি  এই দুর্গা পুজো কমিটির সদস্যরা। বাংলার কারিগড়দের যাতে রোজগার হয় সেই জন্য পশ্চিমবঙ্গ থেকে আসছে ঢাকি থেকে প্রতিমা। পুজোর উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। এই পুজোয় আসবেন স্পিকার ওম বিরলা, বিদেশ মন্ত্রী জয় শঙ্কর, পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মা দুর্গার জন্য ভোগ রান্না করবেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা।

দক্ষিণ দিল্লিতে রোহিনী পুজো সমিতির বাঙালি আধিকারিকরা মিলে প্রতি বছর আয়োজন করেন দুর্গাপুজোর। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলে দেদার খাওয়া দাওয়া, সাংস্কৃতি অনুষ্ঠান। আয়োজকদের সন্তানরাই অংশ নেন অভিনয়, গানে। রোহিনীর প্রশান্ত বিহারে সমন্বয়ের পুজো এবার ১১ বছর পূর্ণ করতে চলেছে। সেই জন্য বিশেষ কিছু আকর্ষণীয় অনুষ্ঠান রাখা হচ্ছে। কাশ্মীরি গেট পুজো সমিতির ১১৬ বছরের আয়োজন। এই বছর তারা ডাকের সাজের প্রতিমায় মন দিয়েছেন।

দারুণ প্যান্ডেল বানিয়ে চমক লাগিয়ে দিয়েছে ময়ূর বিহার মিলনী কালচার-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাংলার ছৌ, রাজস্থানের কালবেলিয়া, গুজরাতের কুকন, কেরলের কথাকলি- এই চার ধরনের মুখোশ দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে আসবেন মুম্বই থেকে জলি মুখোপাধ্যায়। মেহরৌলির আমরা সবাই পুজো সমিতি প্রতিবারের মতোই আয়োজন করেছে ঘরোয়া পুজোর। গ্রেটার নয়ডার আনন্দধারা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো এবার বনেদি বাড়ির মতো করে হবে। একই রকম ব্যবস্থা বঙ্গীয় ঐক্য সম্মেলনীর। সারা বছর যতই ব্যস্ততা থাক, শ্রেষ্ঠ উৎসবে যোগ দিতে যে কোনও বাঙালি ভোলেন না দিল্লির এই ছবিই তার প্রমাণ।

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির