বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: দুজনেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু তাতে আপত্তি ছিল মেয়ের পরিজনদের। তাই প্রেমিকা জশনপ্রীত কৌরকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন জগজি‍ৎ সিংহ নামের যুবক। তাতে অশান্তি চরমে উঠেছিল। বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার সবক শেখাতে জগজি‍ৎ সিংহকে নৃশংসভাবে খুন করল জশনপ্রীতের দুই দাদা জসপ্রীত সিংহ ও হরপ্রীত সিংহ। ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ফালাফালা করা হল প্রেমিক জগজি‍ৎ সিংহকে। ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় শোরগোল ফেলে দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই জগজি‍ৎকে হত্যার দায়ে জসপ্রীতকে গ্রেফতার করেছে। যদিও আর এক অভিযুক্ত হরপ্রীত ফেরার রয়েছেন।

তরনতারনের সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র লাম্বা জানিয়েছেন, ‘তরনতারন সিটি থানার অধীনস্ত  কড়গিল গ্রামের বাসিন্দা জগজি‍ৎ সিংহের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নৌরাঙ্গাবাদের জশনপ্রীত কৌর। কিন্তু দুজনের সম্পর্ক মেনে নিতে পারেনি জশনপ্রীতের দুই ভাই জসপ্রীত ও হরপ্রীত। পরিবার বিয়েতে মত দেবে না বুঝতে পারার পরেই গত ১৮ জুলাই প্রেমিকা জশনপ্রীতকে নিয়ে পালিয়ে যান জগজি‍ৎ। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চরমে ওঠে। জগজি‍ৎকে সবক শেখানোর পরিকল্পনা নেন জসপ্রীত ও হরপ্রীত। গতকাল সোমবার তরনতারন বাসস্ট্যান্ডে ২০ বছরের জগজি‍ৎকে দেখতে পেয়েই তাঁর উপরে চড়াও হন জসপ্রীত ও হরপ্রীত। ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। ৩৭ সেকেন্ডে কমপক্ষে ৮৪ বার ছুরির আঘাতে ফালাফালা করে দেয় ভগ্নিপতি জগজিতের শরীর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জগজি‍ৎ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

তরনতারনের সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত জসপ্রীতকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার ভাই হরপ্রীত সিংহ আত্মগোপন করেছেন। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। শুধু বোনকে নিয়ে পালানোর জন্য নাকি অন্য কোনও কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মাতালরা!

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?