চিটিংবাজি এবার টিকিট কাউন্টারেই

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চিটিংবাজি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ট্রেনের টিকিটের কালোবাজারির অভিযোগ নতুন নয়।  পরিস্থিতির চাপে পড়ে যাত্রীদের মোটা টাকা দিয়ে কাটতে হয় টিকিট। মাঝে-মধ্যে রেল কর্তৃপক্ষ অভিযানে নামে। কালোবাজারিদের গ্রেফতার করে। কয়েকদিন টিকিটের কালোবাজারি বন্ধ থাকে। ফের শুরু হয়। সেই ঘটনাকে ছাপিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। যা দেখে নেটপাড়ার বাসিন্দারা বিস্মিত।

ঘটনাস্থল হজরত নিজামুদ্দিন রেল স্টেশন। টিকিট কাটার জন্য এক যাত্রী পাঁচশো টাকার একটি কড়কড়ে নোট দিয়েছেন। চোখের পলকে কাউন্টারে থাকা রেলকর্মী ওই যাত্রীকে ২০ টাকার একটি নোট দেখিয়ে আরও টাকা দাবি করেন। যাত্রীকে তিনি বলেন, টিকিটের দাম ১২৫ টাকা আর আপনি দিয়েছেন মাত্র ২০ টাকা। যাত্রী পাল্টা জানায়, সে ৫০০ টাকা দিয়েছে। শুরু হয় তর্কাতর্কি। কিন্তু ট্রেন ধরার তাড়ায় বাধ্য হয়ে ওই যাত্রীকে আরও টাকা দিতে হয়েছে। রেল হুইসপার নামে এক নেট নাগরিক ওই টিকিটকাউন্টারের সামনে ছিলেন। তিনি গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ট্যাগ করেন ভারতীয় রেলকে। ভারতীয় রেলের তরফ থেকে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিয়ো তারা দেখেছে। ওই রেল কর্মীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। যে যাত্রীর সঙ্গে এই ব্যবহার করা হয়েছে, তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলবে। অতিরিক্ত টাকা তাকে ফেরত দেওয়া হবে। 

আরও পডু়ন রেল লাইন পার হতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের চাকায় কাটা পড়লেন বৃদ্ধা

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস