রেলে সফর আরও দামি, ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে টিকিটের মূল্য, জেনে নিন কত

ইতিমধ্যেই ভারতীয় রেল ২৬ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হতে চলা নতুন ভাড়া কাঠামো প্রকাশ করেছে। বিস্তারিত নিম্নলিখিত.....

Share:

নিজস্ব প্রতিনিধি: দূরে হোক বা কাছে, ধনী থেকে গরীব সকলেরই প্রধান গণপরিবহন মাধ্যম ট্রেন। অল্প ভাড়ায় ঘুরে আসা যায় দূর-দূরান্ত থেকে। ট্রেনে সফরও আরাম দায়ক, এই কারণেই বাচ্চা থেকে বুড়ো সকলেই ট্রেনে সফর পছন্দ করে। কিন্তু রেলযাত্রীদের জন্যে দুঃ সংবাদ! বছর শুরু হওয়ার আগেই বাড়ছে ট্রেনের টিকিটের দাম। তবে লোকাল নয়, ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম। শীঘ্রই যাঁরা দূরে ভ্রমন করতে চলেছেন, তাঁদের জন্যে বড় ধাক্কা। বিশেষ করে, যাঁরা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে চলেছেন, তাঁদের সফর ব্যয়বহুল হতে চলেছে, বেশি টাকায় কাটতে হবে টিকিট। ইতিমধ্যেই ভারতীয় রেল ২৬ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হতে চলা নতুন ভাড়া কাঠামো প্রকাশ করেছে। বিস্তারিত নিম্নলিখিত…..

১. লোকাল ট্রেনের ভাড়া এবং লোকাল ট্রেনের মাসিক ভাড়া বাড়ছে না।

২. সাধারণ শ্রেণীতে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্যে টিকিটের দামের কোনও বৃদ্ধি নেই।

৩. ২১৫ কিলোমিটারের বেশি ভ্রমণে সাধারণ শ্রেণির জন্যে কিলোমিটার পিছু ১ পয়সা বাড়ছে।

৪. মেইল এবং এক্সপ্রেস নন-এসিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ছে।

৫. এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ছে

এই যৌক্তিকীকরণের ফলে রেলওয়ে এ বছর প্রায় ৬০০ কোটি টাকা আয় করবে। নন-এসি কোচে ৫০০ কিলোমিটার ভ্রমণের জন্য যাত্রীদের ১০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। গত দশকে রেলওয়ে তার নেটওয়ার্ক এবং কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে। জনবল ব্যয় বেড়ে ১,১৫,০০০ কোটিতে পৌঁছেছে। পেনশন ব্যয় বেড়ে ৬০,০০০ কোটি টাকা হয়েছে। ২০২৪-২৫ সালে মোট পরিচালন ব্যয় বেড়ে ২,৬৩,০০০ কোটি টাকা হয়েছে। জনবলের এই উচ্চ ব্যয় মেটাতে, রেলওয়ে যাত্রী ভাড়া বাড়াচ্ছে বলে খবর। উন্নত কার্যক্রমের কারণে, ভারতীয় রেলওয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পণ্য পরিবহনকারী রেলওয়েতে পরিণত হয়েছে। উৎসবের মরশুমে ১২,০০০-এরও বেশি ট্রেনের সংখ্যা বাড়ানো হয়।। সুতরাং সামাজিক লক্ষ্যে রেলওয়ে ভাড়া বাড়াচ্ছে।

ট্রেনের টিকিটের দামের এই পরিবর্তন অনুসারে একটি উদাহরণ দেওয়া হচ্ছে। দিল্লি থেকে পটনার দূরত্ব প্রায় ১০০০ কিলোমিটার এবং এখনও পর্যন্ত ডিবিআরটি রাজধানী ট্রেনে থার্ড এসিতে ভ্রমণের জন্য যাত্রী ভাড়া ২৩৯৫ টাকা, যা ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে প্রতি কিলোমিটার পিছু ২ পয়সা বাড়ছে। এর অর্থ হল, নতুন দাম বৃদ্ধির পর, যাত্রীদের এই দুরত্বে ট্রেনের টিকিট কাটতে হলে অতিরিক্ত ২০ টাকা গুণতে হবে অর্থাৎ দিল্লি-পাটনা ট্রেনের টিকিটের দাম ২২১৫ টাকা হবে। এদিকে দিল্লি থেকে মুম্বই দূরত্ব প্রায় ১৩৮৬ কিলোমিটার এবং এখনও পর্যন্ত সিএসএমটি রাজধানী এক্সপ্রেসে ৩এসির ভাড়া ৩১৮০ টাকা, কিন্তু ২৬ ডিসেম্বর থেকে প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধির পর, ভাড়া প্রায় ২৭ টাকা বাড়বে। ট্রেনের টিকিট ৩২০৭ টাকা বৃদ্ধি পাবে। এর আগে, ১ জুলাই ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। বিভিন্ন শ্রেণীর ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক