এই মুহূর্তে




বিশ্বে প্রতি ৭৪ জনের একজন ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু, দাবি জাতিসঙ্ঘের

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক অচলাবস্থা আর সঙ্ঘাতের কারণে বিশ্বজুড়ে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ভিটেমাটি হারানোদের সংখ্যা। বর্তমানে ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে দিন কাটাচ্ছেন ১১ কোটির বেশি মানুষ। রুশ-ইউক্রেন যুদ্ধ আর সুদানে সেনা বনাম আধা সেনার সঙ্ঘাতে নতুন করে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় দু’কোটি মানুষ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমন আঁতকে ওঠার মতো পরিসংখ্যান জানিয়েছেন জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। শরণার্থী সমস্যার সমাধানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বিশেষ উদ্যোগ নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি।

জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থার শীর্ষ কর্তার কথায়, ‘২০১১ সাল থেকে সিরিয়ায় অভ্যন্তরীণ সঙ্ঘাত শুরু হওয়ার পরেই হু-হু করে বেড়েছে শরণার্থীর সংখ্যা। আফগানিস্তানেও রাজনৈতিক পালাবদলের পরে অনেকেই নতুন করে গৃহহীন হয়ে পড়ছেন। রাশিয়ার হামলার পরে ইউক্রেন ছেড়ে এক বস্ত্রে ঘরবাড়ি ছেড়ে প্রাণ হাতে নিয়ে পালিয়ে গিয়েছেন অসংখ্য মানুষ। সুদানে গত দু’মাস ধরে সেনা বনাম আধা সেনার সঙ্ঘাত কয়েক লক্ষ মানুষকে উদ্ধাস্তুর তকমা জুগিয়েছে। গত বছরের শেষের দিকে নতুন করে উদ্ধাস্তু হয়েছেন ১ কোটি ৯০ লক্ষ মানুষ।’

বেশ কয়েকটি দেশ শরণার্থীদের আশ্রয় দেওয়ার পরিবর্তে যেভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে তারও সমালোচনা করেছেন ফিলিপ্পো গ্র্যান্ডি। তিনি বলেন, ‘১৯৫১ সালে জেনেভা কনভেনশনে শরণার্থীদের পুনর্বাসন সংক্রান্ত নীতিতে যে সব দেশ স্বাক্ষর করেছিল সেই দেশগুলি আজ উদ্বাস্তুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং শরণার্থীদের ক্ষেত্রে পুশ ব্যাক নীতি কার্যকর করছে। এটা সত্যিই উদ্বেগজনক।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্রিসমাস উপলক্ষ্যে জমজমাট নিউমার্কেট ও মির্জা গালিব স্ট্রিট

‘পাপা, ১১ বছর ধরে আমার বয়ফ্রেন্ড রয়েছে’, মেয়ের স্বীকারোক্তি শুনে কি করলেন বাবা?

মুমুর্ষ স্বামীর বমি স্ত্রীকে দিয়ে পরিষ্কার করালেন অ্যাম্বুলেন্স চালক, অমানবিক ঘটনা মধ্যপ্রদেশে

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

সামনে বড়দিন,চন্দ্রকোণার ৪০ বছরের পুরনো বেকারি, কর্মীর অভাবে ধুঁকছে

কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ