বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মরা গাছের বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ স্পষ্ট! কিন্তু কে এসেছিলেন এই বেদীতে? এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই চাঞ্চল্য বাঁকুড়ার বিষ্ণুপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকশো বছরের পুরোনো বকুল গাছের মৃত্যু হয়েছে দিন কয়েক আগে। তারপর থেকে শূন্যই পড়েছিল বকুল গাছের বাঁধানো বেদী। কিন্তু আজ, মঙ্গলবার (৪ অগস্ট) সাত সকালে সেই শুন্য বেদীতে উপ্‌চে পড়ল ভিড়। কেউ ফুল নিয়ে ছুটে গিয়েছেন, আবার কেউ মোবাইল ক্যামেরা অন করে ছবি তুলতেই ব্যস্ত। কিন্তু কেন? আসলে বেদীর দিকে চোখ পড়তেই রীতিমতো চমকে ওঠেন এলাকার মানুষজন। মরা গাছের বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ স্পষ্ট! কিন্তু কে এসেছিলেন এই বেদীতে? এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই চাঞ্চল্য বাঁকুড়ার বিষ্ণুপুরে।

আসলে বিষ্ণুপুরের ১০ নম্বর ওয়ার্ডের মাধবগঞ্জ এলাকায় রাধা মদন গোপাল মন্দির সংলগ্ন এলাকায় ছিল ওই বকুল গাছটি। সেই গাছকে ঘিরেই বাঁধানো হয়েছে ওই বেদী। পুরো বেদী সাদা পাথরে মোজাইক করা। সেখানেই লাল চন্দনের পায়ের ছাপ! অন্যান্য দিনের মতো এদিন সকালে মন্দিরে নাম সংকীর্তন করতে গিয়েছিলেন ভক্তরা। তখনই এই দৃশ্য দেখে চমকে ওঠেন তাঁরা। শুধু এক জায়গায় নয় বেদীর একাধিক জায়গায় এই লাল চন্দনের পায়ের ছাপ রয়েছে। বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায় এলাকায়। দূর দূরান্ত থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কী স্বয়ং শ্রীকৃষ্ণ পা রাখলেন বেদীতে?

এই বিশ্বাসে ভর করে সকাল থেকে বেদীকে ঘিরে রয়েছে উৎসাহী মানুষের ভিড়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বকুল গাছের তলায় গভীর রাতে সখীদের নিয়ে লীলা করতেন শ্রীকৃষ্ণ। তাই লাল চন্দনের পায়ের ছাপ দেখে, বাসিন্দাদের সেই বিশ্বাস আরও স্পষ্ট হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে পায়ের ছাপগুলি। যা দেখে মাথা ঠুকে প্রণাম করছেন ভক্তরা। কেউ কেউ বেদীর ধুলো গায়ে মাখছেন। পৌরাণিক বিশ্বাসে ভর করে নানা মানুষ ভক্তিভরে ওই বেদী দর্শন করছেন। তবে এই পায়ের ছাপ আদতে কার, তা এখনও অস্পষ্ট।

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই