নেতাজির নামে রাস্তা কাশীপুরে, কিন্তু কেন…

Share:

নিজস্ব প্রতিনিধি : নেতাজির নামে তো বিমানবন্দর আছেই। আছে মেট্রো স্টেশনের নামও। এবার পুরুলিয়া জেলার একটি শহরে নেতাজির নামেই হয়েছে রাস্তা। পুরুলিয়ার কাশীপুরে একটি রাস্তার নামকরণ হয় নেতাজি সুভাষের নামে।

ইতিহাসের পাতা ওল্টালে জানা যায়, ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর পরাধীন ভারতের মানভূমে পা রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেইসময় কাশীপুরের চকবাজারে সভা করেছিলেন তিনি। যে পথ ধরে সুভাষচন্দ্র কাশীপুরে পৌঁছেছিলেন, সেই কাশীপুর রাজবাড়ি থেকে চকবাজার পর্যন্ত রাস্তাটির নাম হবে নেতাজির নামে। সেই রাস্তার নামকরণ হয় ‘নেতাজি সুভাষ সরণী।‘ পাশাপাশি চকবাজারের নামকরণ হয় নেতাজি চক। এই দুটি ফলকের আবরণ উন্মোচন করে সুভাষচন্দ্র বসু স্মৃতিরক্ষা সমিতি।

সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে জানানো হয়, দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে ঘির কাশীপুরের মানুষের আবেগের কথা মাথায় রেখে রাস্তা ও মোড়ের নামকরণ করা হয়েছে নেতাজির নামে। সমিতির তরফে জানা গিয়েছে, কাশীপুর গ্রাম পঞ্চায়েতের কাছে এই বিষয়ে একটি প্রস্তাব রাখা হয়েছিল। সেই প্রস্তাবে সাড়া দিয়ে কাশীপুর গ্রাম পঞ্চায়েত নেতাজির নামে রাস্তা ও মোড়ের নামকরণ করার উদ্যোগ নিয়েছিল। উল্লেখ্য, ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু গায়ে জ্বর নিয়ে পুরুলিয়ায় ৩০টি সভা করেছিলেন।

 

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ