নাভালনির ভাইয়ের নাম মোস্ট ওয়ান্টেড তালিকায় নথিভুক্ত করল রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক  অ্যালেক্সি নাভালনির রহস্যজনক মৃত্যু নিয়ে উত্তাল গোটা বিশ্ব। এখনও রুশ বিরোধী নেতার দেহ হাতে পাননি তাঁর পরিবারের সদস্যরা। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন নাভালনির অনুরাগী ও সমর্থকরা। সেই ক্ষোভের মাঝেই নিহত পুতিন সমালোচকের ভাই ওলেগ নাভালনিকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রাখল রুশ প্রশাসন। মঙ্গলবার রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মোস্ট ওয়ান্টেডের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে সংযোজিত হয়েছে ওলেগের নাম। নাভালনির ভাইকে কেন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় রাখা হয়েছে তা নিয়ে সাফাই দিতে গিয়ে রুশ স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার কারণেই ওলেগের নাম মোস্ট ওয়ান্টেডের তালিকায় রাখা হয়েছে।’

একাধিক রুশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, করোনা মহামারির সময়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে সমাবেশ করায় আলেক্সি নাভালনির ভাই ওলেগকে এক বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। ২০২১ সালের অগস্টে মস্কোর প্রিওব্রাজেনস্কি আদালত ওই সাজা ঘোষণা করে। তাছাড়া জালিয়াতি ও আত্মসাতের মামলায় ৪০ বছর বয়সী ওলেগ নাভালনি ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত কারাগারে আটক ছিলেন।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসাবে পরিচিত আলেক্সি নাভালনি ও তাঁর ভাই ওলেগ নাভালনি। রুশ প্রশাসনের অবিচার আর দমনপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়েই লড়াই করতেন দুজনে। গত সপ্তাহেই জেলের অন্দরে রহস্যজনকভাবে মৃত্যু হয় আলেক্সির।  ওই মৃত্যু নিয়ে সরব হয়েছেন তাঁর স্ত্রী ও অনুরাগীরা। নাভালনির স্ত্রী ইউলিয়া লাভালনিয়া সরাসরি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই জেলের ভিতরে তাঁর স্বামীকে খুন করা হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে