হাত-পা কেটে নদীতে বিসর্জন, ধড় বস্তাবন্দি, পরকীয়ায় পথের কাঁটা সরাতে স্বামীকে খুন স্ত্রীর

বছর শেষেও মর্মান্তিক ঘটনা! পথের কাটাঁ দূর করতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে তাঁর হাত-পা, মাথা কেটে নদীতে ফেললেন স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষেও মর্মান্তিক ঘটনা! পথের কাটাঁ দূর করতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে তাঁর হাত-পা, মাথা কেটে নদীতে ফেললেন স্ত্রী। এটি পরকীয়ার আরও এক ভয়াবহ উদাহরণ! ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের সম্ভাল জেলার চান্দৌসি থানা এলাকার চুন্নি মহল্লায়। পুলিশ এই হত্যাকাণ্ডের নাম দিয়েছে অন্ধ হত্যাকাণ্ড। মৃত্যুর ২৭ দিন পরে ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে, এটি সনাক্ত করা পুলিশের কাছে রীতিমতো চ্যালেঞ্জিং ছিল। ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে বসবাস করতেন রাহুল। জুতো বিক্রেতার কাজ করতেন তিনি। তদন্তে জানা যায়, একই পাড়ার বাসিন্দা গৌরবের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিলেন রাহুলের স্ত্রী রুবি।

গত ১৭ ডিসেম্বর রাত ১১টা নাগাদ, ওই মহিলা তাঁর প্রেমিক গৌরবকে বাড়িতে ডেকে পাঠান। তাঁরা যৌন উন্মাদনায় মাতেন। এরপর রাহুল রাত ২টার দিকে এসে তাঁর স্ত্রীকে গৌরবের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া করে বসেন রাহুল। যার ফলে দুজনের মধ্যে তুমুল ঝামেলা হয়। এরপর রাগের বশে রুবি তাঁর স্বামীর মাথায় লোহার রড দিয়ে জোরে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই রাহুলের মৃত্যু হয়।খুনের পর, অভিযুক্ত মহিলা এবং গৌরব দেহ কেটে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন। সেইমতো গৌরব রাহুলের মাথা কেটে ফেলে, তারপর তাঁর চারটি অঙ্গ কেটে ফেলে। এরপর রুবি বাজার থেকে দুটি বড় কালো ব্যাগ কিনে আনেন। একটি ব্যাগে মাথা, অন্যটিতে কাটা অঙ্গগুলি ভর্তি করেন। এরপরে চান্দৌসি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রাজঘাটে গঙ্গায় রাহুলের কাটা মুণ্ডু ফেলে দেন তাঁরা। অন্য কালো ব্যাগে থাকা ধড় একটি মাঠে ফেলে দেন।

এরপর ১৯ ডিসেম্বর, ওই মহিলা চান্দৌসি থানায় রাহুলের নামে একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন, যাতে তাঁকে কেউ সন্দেহ না করে। এরপর ২০ ডিসেম্বর, পুলিশ পাত্রুয়া ঈদগাহের পিছনে একটি কালো ব্যাগে পচা মৃতদেহ পাওয়ার খবর পায়। সেখানে পুলিশ ফরেনসিক দল নিয়ে পৌঁছান। কালো ব্যাগে মৃতদেহটির ধর ছাড়া আর কোনও অঙ্গ-প্রত্যঙ্গ ছিল না। এরপর পুলিশ ওই মহিলার দায়ের করা নিখোঁজ ব্যক্তির সঙ্গে কালো ব্যাগে থাকা ধড়ের যোগসূত্র খুঁজে পায়। রুবিকে ব্যক্তির পোশাক শনাক্ত করতে বললে তিনি স্পষ্ট অস্বীকার করেন। এরপরও রুবির উপর সন্দেহ বাড়তে থাকে পুলিশের। এরপর তাঁকে কঠোর জিজ্ঞাসাবাদের পর, রুবি তাঁর অপরাধ স্বীকার করে নেয়। পুলিশ অভিযুক্ত রুবি এবং তার প্রেমিক গৌরবকে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত কাটার জব্দ করে। আসলে রুবির স্বামীর ধড়ে তাঁর নাম লেখা একটি ট্যাটু ছিল। তা দেখেই পুলিশ তদন্ত শুরু করেন। তদন্তের সময়, রুবির মোবাইল ফোনে এমন কিছু ছবি পাওয়া যায়, যা মাথা এবং পা কেটে ফেলা দেহের পুরো রহস্য প্রকাশ পায়। কারণ মাঠ থেকে পাওয়া কাটা ধড়ে যে পোশাক ছিল, সেই পোশাকেই রুবির সঙ্গে রাহুলের একটি ছবি ছিল। তাতেই পুলিশ জটমুক্ত হয়।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক