জালে ‘বন্দি’ ৩ কেজি ৪০০ গ্রামের ইলিশ, বিক্রি হল কত টাকায়?   

Share:

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: ইদানিং বড় ইলিশের দেখা পাওয়া আর অমাবস্যার রাতে আকাশে চাঁদের দর্শন-একই রকম। গত কয়েক বছরে ২ কেজির উপরে ইলিশের তেমন দেখা মিলছে না বলে আপশোষ ছিল ম‍ৎস্যজীবীদের। এবার লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের পেল্লাই সাইজের ইলিশ। পরে আড়তে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে ওই ঢাউশ সাইজের ইলিশ। ওই বিশাল সাইজের মাছ দেখতে বাজারে ভিড় জমে গিয়েছিল। অনেকে মাছের সঙ্গে নিজস্বীও তোলেন।

তিন দিন আগে ১০ জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ম‍ৎস্যজীবী মফিজ মাঝি। গতকাল বৃহস্পতিবার রাতে জাল তোলার সময়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। কেননা জালে ধরা পড়েছে পেল্লাই সাইজের ইলিশ। শুক্রবার ওই বড় সাইজের ইলিশটি নিয়ে রামগতির মাছের আড়তে আসেন মফিজ ও তাঁর সঙ্গীরা। ওজন করে দেখা যায় তিন কেজি ৪০০ গ্রাম ওজন মাছটির। নিলামে তোলা হয় মাছটি। নিলামে সর্বোচ্চ দাম হাঁকেন স্থানীয় ব্যবসায়ী  অজি উল্যাহ। তিনি ১০ হাজার টাকায় কিনে নেন। তাঁর কথায় ‘স্থানীয় বাজারে এত বড় ইলিশের চাহিদা নেই। ঢাকায় বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে। তাই মাছটি ঢাকায় পাঠাব। আশা করছি, ১৪ থেকে ১৫ হাজার টাকায় বেঁচতে পারব।’

স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু জানান, ইদানিং কালে এত বড় সাইজের ইলিশ দেখা যায়নি। তাছাড়া এই প্রথম রামগতিতে কোনও ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি হল। এর আগে এত দামে কোনও ইলিশ বিক্রি হয়নি।

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ