আদর! জামাইকে ১৭৩ পদের রান্না দিয়ে আপ্যায়ন শাশুড়ির

ওই বিপুল পদ দেখে জামাই বাবাজীবনের চক্ষু চড়কগাছ।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: কথায় বলে, ‘যম, জামাই, ভাগনা, তিন নয় আপনা’। অথচ সেই ‘আপনা’ না হওয়া জামাইয়ের যাতে আপ্যায়নে কোনও ত্রুটি না থাকে তার জন্য ১৭৩ রকমের পদ রান্না করে ভোজন টেবিলে হাজির করলেন শাশুড়ি। আর ওই বিপুল পদ দেখে জামাই বাবাজীবনের চক্ষু চড়কগাছ। শাশুড়ির অনুরোধে সব পদ চেখে দেখতে গিয়ে প্রাণপাখি উড়ে যাওয়ার জোগাড়। জামাই আদর কাকে বলে হাড়ে-হাড়ে টের পেলেন তরুণ জামাই বাবাজী। শুনতে অবাক হলেও এমন ঘটনাই ঘটেছে তেলেঙ্গানার পশ্চিম গোদাবরীতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনার বিধি-নিষেধ থাকায় দু’বছর শ্বশুরবাড়িতে পা রাখেননি জামাই চাওলা পৃথ্বীগুপ্ত। দুবছর বাদে মকর সংক্রান্তিতে স্ত্রী শ্রী হরিকাকে নিয়ে গোদাবরী জেলার ভীমাবরমে শ্বশুরবাড়িতে হাজির হয়েছিলেন। মকর সংক্রান্তির মানেই পিঠে-পুলি-পায়েস যে হবে তা জানতেন জামাই বাবাজী। কিন্তু খেতে বসে তাঁর চক্ষু চড়কগাছ। একের পর এক পদ দেখে ভিমরি খাওয়ার উপক্রম হয়েছিল। কোনও খাবেন আর কোনটা খাবেন না, তা ভাবতে গিয়ে তালগোল পাকিয়ে গিয়েছিল। শাশুড়িও নাছোড়বান্দা। এত কষ্ট করে যখন রান্না, তখন সব পদই চেখে দেখতে হবে বায়না ধরলেন তিনিও।

শ্বশুর টাটাবর্তী বদ্রী জানিয়েছেন, জামাই বাড়িতে আসবে শুনেই স্ত্রী চার দিন ধরে সব কাজকর্ম ফেলে একের পদ এক রান্না করেছে। একমাত্র জামাইয়ের আদর আপ্যায়নে যাতে কোনও ত্রুটি না থাকে তার দিকে বিশেষ নজর দিয়েছিল। যিনি এমন কাণ্ড ঘটিয়ে সোরগোল ফেলে দিয়েছেন, সেই শাশুড়ি সন্ধ্যা বদ্রির কথায়, ‘জামাই তো আর রোজ আসবে না। তাই ভাজি, কচুরি, করলা সহ নানা রকমের সবজি, গাজরের হালুয়া থেকে শুরু করে পায়েস-কোনও কিছুই বাদ রাখিনি। এত পদ দেখে জামাই বাবাজীও চমকে গিয়েছিল। পরিশ্রম সার্থক হলো।’

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই