কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিখোঁজ ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হলো কুমিরের পেটে থাকা মানুষের দেহাবশেষ! দক্ষিণ আফ্রিকার স্পুমালাঙ্গা প্রদেশে কোমাটি নদীর তীরে এই ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের যৌথ অভিযানে ধরা পড়া একটি কুমিরের পেট থেকে উদ্ধার হওয়া এই অবশেষ এখন ফরেনসিক ল্যাবে। ডিনএনএ পরীক্ষাই বলে দেবে এই মৃত্যুর পেছনের আসল সত্য। তদন্তকারীরা এখন যাচাই করে দেখছেন, এই দেহাবশেষটি এক সপ্তাহেরও বেশি সময় আগে নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর কি না।

পুলিশ, অনুসন্ধান ও উদ্ধারকারী দল, পরিবেশ সংরক্ষণ দফতর, জরুরি পরিষেবা এবং স্থানীয় নিরাপত্তা সংস্থার যৌথ প্রচেষ্টায় কোমাটিপোর্ট এলাকার কাছে এই অভিযান চালানো হয়। কয়েকদিন আগে সন্দেহজনক পরিস্থিতিতে ওই ব্যবসায়ীর ফোর্ড রেঞ্জার গাড়িটি একটি নিচু সেতুর ওপর পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, তারপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু হয়। 

আরও পড়ুন: বাকিতে গুটখা না দেওয়ায় পান বিক্রেতাকে নির্মম মারধর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

তল্লাশি চলাকালীন দলটি নদীতে একটি বড় কুমিরের উপস্থিতি শনাক্ত করে, যেটিকে নিখোঁজ ব্যক্তির অন্তর্ধানের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইনি অনুমতি নিয়ে কুমিরটিকে মারা হয়। এরপর তার দেহ পরীক্ষা করতে গিয়ে পেটের ভেতর থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করেন কর্মকর্তারা। এই আবিষ্কারের পরই ফরেনসিক তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করছেন, দেহাবশেষটি আদৌ নিখোঁজ ওই ব্যবসায়ীর কি না। পরিবার আগেই নদী সংলগ্ন এলাকায় তার নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিল।

ম্পুমালাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মেজর জেনারেল জেফ মখওয়ানাজি এই জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানে যুক্ত সব দলের সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন। তিনি জানান, বন্যপ্রাণী অধ্যুষিত এলাকায় উদ্ধারকাজ পরিচালনা করা অত্যন্ত বিপজ্জনক, তবুও দলটি দায়িত্ব পালনে পিছপা হয়নি। কোমাটি নদী অঞ্চলটি বন্যপ্রাণীর আশ্রয়স্থল হিসেবে পরিচিত এবং আগেও এখানে মানুষ ও কুমিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে বন্যার সময় বা নিচু সেতু পার হওয়ার সময় ঝুঁকি আরও বেড়ে যায়। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং স্থানীয়দের নদীর ধারে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। 

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!