বছরের প্রথম সূর্যগ্রহণ কবে? সোমবার নাকি মঙ্গলবার?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বছরের প্রথম সূর্যগ্রহণ। এটি একটি আন্নুলার( Annular) বা “Ring of Fire” গ্রহণ হবে, যেখানে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারবে না এবং সূর্যের চারদিকে জ্বলমান আলোয় একটি আংটির মতো দৃশ্য তৈরি হবে। এটি ধনিষ্ঠা নক্ষত্র ও কুম্ভ রাশিতে ঘটবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে, যার মধ্যে প্রধান অংশ প্রায় সন্ধ্যা ৫:৪২ এর দিকে হবে।  তবে এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না। সূর্য তখন ভারত উপমহাদেশের আকাশে নেই, ফলে আমরা এখানে ওই বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে পাব না।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সুতক কাল (Sutak Kaal) সাধারণত তখনই বিবেচিত হয় যখন গ্রহণ ভারতে দৃশ্যমান হয়। যেহেতু এই গ্রহণ ভারতের আকাশে দেখা যাবে না, তাই এখানে এর প্রভাব কিংবা সুতককাল মান্য হবে না। অর্থাৎ গ্রহণ সম্পর্কিত পূজা-অর্চনা ও কিছু বিশেষ নিয়ম ভারতের প্রেক্ষাপটে প্রযোজ্য হবে না।  অন্যদিকে, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণ দর্শনীয় না হলেও এর প্রভাব পড়বে। বিশেষ করে কুম্ভ রাশির জাতকদের উপরে বিশেষ প্রভাব ফেলতে পারে।

সূর্য গ্রহণের সময়: ভারতীয় সময় অনুযায়ী ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে দুপুর প্রায় ৩টা ২৬ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা আনুমানিক ৭টা ৫৭ মিনিটে। অর্থাৎ, এই সূর্যগ্রহণের মোট স্থায়িত্ব হবে ৪ ঘণ্টা ৩০ মিনিটেরও বেশি। তবে পৃথিবীর সব জায়গায় এই গ্রহণ একইভাবে দেখা যাবে না। ভৌগোলিক অবস্থানের ভিন্নতার কারণে বিভিন্ন দেশে গ্রহণের সময় ও দৃশ্যমান রূপ আলাদা হতে পারে। কোথাও এটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে, আবার কোথাও বলয়াকার বা ‘রিং অব ফায়ার’ রূপে দৃশ্যমান হতে পারে।

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের