গর্ভবতী হলেই মাইক্রোওভেন ফ্রি! সুইডিশ সংস্থার অভিনব অফারে চটে লাল মহিলারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: “গর্ভবতী হলেই পণ্য কেনার টাকা ফেরত”। সুইডেনের বিখ্যাত বৈদ্যুতিন পণ্য প্রস্তুতকারী সংস্থা ‘পাওয়ার’-এর অফার শুনলেই মনে হবে নতুন কোনও লটারি স্কিম চালু হয়েছে। শর্তও জোরদার, যদি ২০ বছরের বেশি বয়সী কোনও মহিলা দোকান থেকে কোনও ইলেকট্রনিক্স সামগ্রী কিনে ৩০ দিনের মধ্যে গর্ভবতী হন এবং মেডিকেল সার্টিফিকেট দেখান, তবে তিনি পুরো টাকা ফেরত পাবেন। সংস্থার তরফে এও জানানো হয়েছে, সংশ্লিষ্ট মহিলা ক্রেতার প্রসবের তারিখ অবশ্যই কেনার ২৬০ থেকে ৩০৩ দিনের মধ্যে হতে হবে। অর্থাৎ,  ফ্রিজ, টোস্টার বা মাইক্রোওয়েভ কেনার রসিদটাই যেন পরিণত হচ্ছে মাতৃত্বের সরকারি প্রমাণপত্রে। শুনলেই বোঝা যায়— নারীর শরীরকে বাজারের ডিসকাউন্ট ট্যাগে ঝুলিয়ে দেওয়ার চেষ্টাই এ উদ্যোগ।

ভাবুন তো, একজন নারী যদি হঠাৎ মা হন, তবে সঙ্গে সঙ্গেই দোকান থেকে ফ্রি রিফান্ডের সম্মাননা! নারী অধিকার, ব্যক্তিগত সিদ্ধান্ত— সবই যেন ধুলোয় মিশে যাচ্ছে শুধু ক্যাশ রেজিস্টারের ঝনঝন শব্দে। যেখানে নারীরা প্রতিদিন প্রমাণ করছেন যে তারা শুধুই সন্তান জন্মদানের যন্ত্র নন,  সেখানে এই অফার আসলে আবারও সেই পুরোনো দৃষ্টিভঙ্গিরই মার্কেটিং সংস্করণ। নারী সংগঠনগুলো ক্ষোভে ফেটে পড়েছে। তাদের মতে, এ বিজ্ঞাপন একেবারে “হ্যান্ডমেইডস টেল”-এর আধুনিক কপি, যেখানে গর্ভধারণকে সরাসরি প্রমোশনাল অফার বানানো হচ্ছে।

সমালোচনার মুখে পড়ে সংশ্লিষ্ট সংস্থাটি দাবি করেছে, তারা দেশের জন্মহার কমে যাওয়ার সমস্যার সমাধান করতে চাইছে। কিন্তু প্রশ্ন হল-জন্মহার বাড়াতে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা বা কর্মসংস্থানের বদলে কি সত্যিই ইলেকট্রনিক্স স্টোরের অফারই ভরসা? অবশেষে মনে হচ্ছে, নারী আর মাতৃত্ব— দুটোই এখন বাজারের এক্সচেঞ্জ ভ্যালুতে নেমে এসেছে। যেন শিশুর জন্ম আর মিক্সারের দাম ফেরত পাওয়া— একই পর্যায়ের “অফার ডিল”।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!