কুকুর নিয়ে দৌড়তে গিয়ে হৃদরোগে আক্রান্ত থাই রাজকুমারী

থাই রাজকুমারীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নন।

Share:

নিজস্ব প্রতিনিধি: খেয়াল বড়ই বিচিত্র জিনিস। পোষ্য কুকুরের সঙ্গে দৌড়ে পাল্লা দিতে গিয়েছিলেন থাই রাজকুমারী বজ্রকিতিয়াভা। আর ওই প্রতিযোগিতায় নামতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি। বেশ কিছুক্ষণ মাটিতে পড়ে থাকেন। শেষ পর্যন্ত নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। থাই রাজকুমারীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, বুধবার সকালে খাও ইয়াই ন্যাশনাল পার্কে নিজের পোষ্য কুকুর নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্নের বড় মেয়ে রাজকুমারী বজ্রকিতিয়াভা। আচমকাই তিনি কুকুরের সঙ্গে দৌড়ে নেমে পড়েন। প্রথমে দিকে ভালভাবেই দৌড়চ্ছিলেন। কিন্তু খানিকবাদেই মুখ থুবড়ে পড়ে যান। রাজকুমারীকে প্রথমে মাটিতে পড়ে যেতে দেখে খুব একটা গুরুত্ব দেননি নিরাপত্তা রক্ষী ও সঙ্গীরা। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়া সত্বেও তিনি না ওঠায় সবাই দৌড়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে সিপিআর দেওয়া হয়। 

পরে চিকি‍ৎসকদের পরামর্শে ৪৪ বছর বয়সী রাজকুমারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকরা জানান, দৌড়ের সময়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজকুমারী বজ্রকিতিয়াভা। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। শ্বাসকষ্ট থাকায় অক্সিজেন দেওয়া হয়েছে। যদিও থাই রাজপ্রাসাদের পক্ষ থেকে রাজকুমারীর অসুস্থতা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। বর্তমান রাজা ভাজিরালংকর্নের পরে থাইল্যান্ডের রাজ সিংহাসনে আসীন হওয়ার কথা রাজকুমারী বজ্রকিতিয়াভার। তাই তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন থাইল্যান্ডের নাগরিকরা।

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি ও কোচ জসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল