জেনে নিন দেশের অন্যতম প্রাচীন শিবমন্দিরের অজানা কাহিনী 

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : দেবভূমি ভারতের মাটিতে এমন কিছু মন্দির আছে, যা সত্যিই চমকে দেওয়ার মতো। এই সমস্ত মন্দিরের মধ্যে দেবাদিদেব  মহাদেবের বিশেষ কিছু মন্দিরের স্থাপত্য ভাস্কর্য দেখলে চোখ কপালে ওঠার উপক্রম হয়। হয়তো সে মন্দিরগুলির জ্যোতির্লিঙ্গের মতো বা ধামের মতো কোনও পৌরাণিক বিশেষত্ব নেই, কিন্তু মন্দিরগুলির কারুকার্য ও স্থাপত্যশৈলীর নমুনা দেখলে অবাক না হয়ে থাকা যায় না, মনে হয় সেখানেই স্বয়ং মহেশ্বরের বাস।

ভারতের এমনই এক বৃহৎ মন্দির হল তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত বৃহদীশ্বর মন্দির। এই মন্দিরকে আনুষ্ঠানিকভাবে রাজরাজেশ্বরম (আক্ষরিক অর্থে  ’Lord of Rajaraja’) বলা হয়ে থাকে। এই বৃহদীশ্বর মন্দিরটি চোল স্থাপত্য শৈলীতে নির্মিত। ইতিহাসের পাতা ওল্টালে জানা যায়, এই মন্দিরের প্রতিষ্ঠাতা চোল সম্রাট রাজরাজা। তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন আনুমানিক ১০১০-এ। অর্থাৎ ২০১০-সালে সহস্রবর্ষ পূর্ণ হয়েছে এ মন্দিরের। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা অতি বিশাল আয়তাকার চত্বরের মধ্যমণি বৃহদীশ্বরের সুউচ্চ মন্দির হলেও চত্বরজুড়ে ছড়িয়ে রয়েছে আরো নানাবিধ আলাদা স্থাপত্য। তার মধ্যে উল্লেখযোগ্য নন্দী-মণ্ডপ, বৃহন্ন্যায়কী মন্দির, নটরাজের মন্দির, চণ্ডীকেশ্বরের মন্দির, সুব্রহ্মণ্য মন্দির, গণেশের মন্দির ও কারুভুর দেভারের মন্দির। জানা যায়, কারুভুর দেভার হলেন সম্রাট রাজরাজার গুরু। তবে এ মন্দিরগুলোর সবই যে রাজরাজাই নির্মাণ করিয়েছিলেন, তা নয়। রাজরাজার অনেক পরে এখনাকার বেশ কিছু স্থাপত্য তৈরি হয়েছিল। এমনকি চোল সাম্রাজ্যের পতনের পর পাণ্ড্য এবং নায়ক বংশীয় বা তারও পরের মারাঠা শাসকদের আমলেও বেশকিছু সংযোজন লক্ষ করা গেছে বৃহদীশ্বরের চত্বরে।

মন্দিরের নামকরণ :

স্থানীয় ভাষায় এই মন্দিরের নাম “থানজাই পেরিয়া কোভিল” অর্থাৎ থাঞ্জাভুর বড় মন্দির। তবে সম্রাট রাজারাজার প্রতিষ্ঠিত মহেশ্বর শিবের মন্দির বলে এই মন্দিরের নাম “রাজরাজেশ্বর” ও খুব বৃহৎ মন্দির বলে এটি “বৃহদীশ্বর মন্দির” নাম পরিচিত। জনশ্রুতি আছে রাজারাজা এই মন্দিরকে রাজরাজেশ্বরম বলেছিলেন, যার আক্ষরিক অর্থ “রাজরাজের সর্বশক্তিমান মন্দির” ।

 মন্দিরের বিবরণ :

সর্বোৎকৃষ্ট মানের সম্পূর্ণ গ্রানাইট পাথর দ্বারা নির্মিত বৃহদীশ্বরের মূল মন্দিরটির প্রধান তিনটি অংশ লক্ষণীয়। প্রধান ও প্রথম অংশটি গর্ভগৃহকে বেষ্টন করে চতুষ্কোণ মন্দির নির্মিত ও তার ওপরে অবস্থিত বিমান। দ্বিতীয় অংশটি হল মন্দিরের সামনের একাধিক স্তম্ভবিশিষ্ট হলঘর বা মণ্ডপ এবং তৃতীয় অংশটি হল সামনে প্রবেশপথ ও বারান্দা। মন্দিরটিতে গেলে দেখা যাবে পূর্বমুখী মন্দিরের সামনের উঠোনে আছে ধাতব ধ্বজস্তম্ভ এবং তারও আগে উঁচু প্লিন্থওয়ালা, চারদিক খোলা মণ্ডপের নিচে কষ্টিপাথরে তৈরি শিবের বাহন নন্দীর বিশালকায় মূর্তি।

বৃহদীশ্বর দর্শনে আসা পর্যটক বা ভক্তদের নন্দীর মণ্ডপ পর্যন্ত আসতে হলে পার হতে হয় মোট দুটি প্রবেশ তোরণ। তোরণগুলোর ওপরে একাধিক দেবদেবী, ভৈরব, রক্ষ-যক্ষর মূর্তি বসানো গোপুরম। অবশ্য দক্ষিণের মন্দিরের গোপুরম বলতে চোখের সামনে যা ভেসে ওঠে, তেমন গোপুরম নয়। এই মন্দিরের ক্ষেত্রে গোপুরমগুলি এগুলো একটু নিচু আর ছড়ানো। প্রায় প্রত্যেক নামি ও বিশিষ্ট দেব-দেবীর একাধিক সুন্দর মূর্তি এ গোপুরমগুলোর ওপরে দেখতে পাওয়া যায়।

মন্দিরটির বিমানের একেবারে ওপরে একটি অর্ধগোলাকার গম্বুজের মতো পাথর বসানো আছে, তার গায়েও অলংকরণ বা মূর্তি খোদাই করা। জানা যায়, এটির ওজন নাকি ৮১ টনেরও সামান্য বেশি। শোনা যায়, এটিকে অত উঁচুতে তুলতে শিখরের চারদিক বালি দিয়ে ঢেকে ঢালু রাস্তা বা স্লোপিং বানাতে হয়েছিল। রাস্তার ঢাল বিস্তৃত ছিল সাড়ে ছয় কিলোমিটার পূর্বদিকে সারাপাল্লম গ্রাম পর্যন্ত। সেখান থেকে একাধিক হাতি দিয়ে টানিয়ে ওপরে তুলতে হয়েছিল তিরুচিরাপল্লীর থেকে তৈরি করিয়ে আনা পাথরের গম্বুজটিকে।

এই সুপ্রাচীন মন্দিরের বিশাল আকৃতির শিখর ও গম্বুজের ওজন বওয়ার জন্য স্বাভাবিকভাবেই গর্ভগৃহকে ঘিরে বানাতে হয়েছিল দুই সারি দেয়াল। গর্ভগৃহে অধিষ্ঠিত প্রায় ৪ মিটার উঁচু অতিকায় শিবলিঙ্গ। তাই গর্ভগৃহের দেয়ালটিও বেশ উঁচু। এই শিবলিঙ্গের পেছনে অবস্থিত অতিকায় পঞ্চমুখী সাপের স্বর্ণমূর্তি। এই গর্ভগৃহকে ঘিরে সৃষ্টি হয়েছে একটি লম্বা গলিপথের যার, প্রবেশপথ পূর্বদিকে।

মন্দিরের ওপরতলার অলিন্দের ভেতরের দেয়ালে সারিবদ্ধভাবে খোদিত রয়েছে মহাদেবের ৯৮টি মূর্তি। এগুলো সবক’টি নৃত্যরত এবং প্রতিটির ভঙ্গিমা আলাদা। বিশেষজ্ঞরা বলেন, ‘‌এ ভঙ্গিগুলো নাট্যশাস্ত্রের বর্ণনা অনুসারে ১০৮ ভঙ্গিমা বা ‘করণ’-এর ভাস্কর্যরূপ। তবে এখানে ১০টি মূর্তি কম। দেয়ালের উত্তর-পূর্বে ১০টি মূর্তির জায়গা এখনও ফাঁকা পড়ে আছে। এখানে পূর্বদিকে, যেদিকে অলিন্দ নেই, সেখান থেকে ওপরে দেখা যায় পিরামিডের আকারের বিমানের ভেতরের ফাঁপা অন্দরমহল।

মন্দিরের নিচের অলিন্দের বিশেষত্ব হলো হাজার বছরের পুরনো দেয়ালচিত্র – যা দেখলে অবাক হতে হয়। যদিও মারাঠা রাজত্বকালে এ ছবিগুলোর ওপর রঙ চাপিয়ে তাঁদের শিল্প নৈপুণ্যতা দেখাতে চেষ্টা করেছিলেন সে যুগের শিল্পীরা, কিন্তু পরে সে আস্তরণ উঠিয়ে পুরনো ছবি কিছুটা উদ্ধার করা গেছে। সেখানে যাওয়ার অন্ধকার সংকীর্ণ গলিপথে বর্তমানে পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছে । দেখা যায়, বৃহদীশ্বরের গোপুরম বা শিখরে অজস্র দেবদেবীর মূর্তি ছাড়াও মন্দিরের বাইরের দেয়ালজুড়ে রয়েছে দুর্গা, বিষ্ণু, লক্ষ্মী, গণেশ, ভূদেবী, শ্রীদেবী, বীরভদ্র প্রমুখের মূর্তি এবং নানারূপে দেবাদিদেব মহাদেবের মূর্তি। মহাদেবের সেই মূর্তিগুলির কোনোটি ত্রিপুরান্তক, কোনোটি কালান্তক, কোথাও আবার তিনি অর্ধ নারীশ্বর, কোথাও নটেশ, কোনো মূর্তিতে হরিহর রূপে, কোনোটায় ভিক্ষাত্মমূর্তিতে ও কিছুমুর্তিতে নটরাজরূপে। গর্ভগৃহের বাইরের দেয়ালে পশ্চিম দিকে একটি বিশেষ মূর্তি হলো মহাদেবের লিঙ্গোদ্ভবমূর্তি। দেখা যায় শিবলিঙ্গের মধ্যে ডিম্বাকার খোলা পথে মহাদেব আবির্ভূত হচ্ছেন।

মন্দির স্থাপত্য – এক বিস্ময় :

বিজ্ঞানী, ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও স্থপতিদের কাছে আজও বিস্ময় যে, অতো প্রাচীন কালে এমন মন্দির কি ভাবে তৈরী হয়েছিল ! কথিত আছে, মন্দিরটি পাজেল ব্লক পদ্ধতিতে একটির ওপর আরেকটি পাথর সাজিয়ে নির্মিত হয়েছিল। এমনকি এটাও জানা যায় যে, মন্দিরের কাছাকাছি কোথাও গ্রানাইট পাথরের কোনও জায়গা নেই ; কমপক্ষে ৫০ মাইলের মধ্যে তো নয়ই। তবুও মন্দিরটির জন্য ১৩০,০০০ টন কঠিন গ্রানাইট পাথর কি ভাবে নিয়ে আসা হয়েছিল ? এই বিশাল বিশাল দৈত্যাকার পাথরের টুকরো, যা কোনও মানুষের পক্ষে বয়ে নিয়ে যাওয়া মূলত অসম্ভব। গ্রানাইটের মত অত শক্ত শিলাতে এরকম অপরূপ কারুকাজ অসাধারণ দক্ষ শিল্পী ছাড়া সম্ভবও না। তবে কি ধরনের যন্ত্রপাতি তাঁরা ব্যবহার করেছিলেন, এটাও একটা রহস্য! ভাবলে সত্যি অবাক হতে হয়, যে সে যুগে আজকের মত ক্রেন বা হেভি লিফটিং কোন মেশিনারি ছিলনা। তবুও ২১৬ ফুট উচ্চতা বিশিষ্ট  মন্দিরের চূড়ায় হাতি দিয়ে বইয়ে ৮১ টনের পাথর তোলা সত্যিই অকল্পনীয়।

থাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দিরটির প্রধান উৎসব হল মহাশিবরাত্রি। এই সময় এখানে বার্ষিক নৃত্যোৎসব পালিত হয়। প্রধানত ধ্রুপদী ভারতীয় নৃত্য শিল্পীরা, সেইসাথে তাঁদেরআঞ্চলিক দলগুলি ১০ দিনের এই নাট্যাঞ্জলি উৎসবে তাদের পরিবেশনা প্রদর্শন করে। এর সাথে চলে মহেশ্বরের পুজো। এই সময় এই মন্দিরে দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত ও পর্যটকদের ভিড় হয়। এছাড়া গোটা শ্রাবণ মাস জুড়েও যথেষ্ট ভিড় হয় এই মন্দিরে। মন্দিরটি তামিলনাড়ুর অন্যতম দর্শনীয় পর্যটন আকর্ষণ। এই মন্দিরটিকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল,  যাকে “গ্রেট লিভিং চোল” (Great living Chola) মন্দির হিসাবে উল্লেখ করা হয়।

বৃহদীশ্বর মন্দির সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য :

১. মন্দিরের আশ্চর্য স্থাপত্যশৈলীর জন্য গম্বুজের ছায়া পড়ে না।

২. মন্দিরের ২০ টনের নন্দী মূর্তি মূলত একটি পাথর দিয়েই নির্মিত হয়েছিল, যেটি দৈর্ঘ্যে প্রায় ১৩ ফুট এবং উচ্চতা ৯ ফুট।

৩. মূলমন্দিরের অতিকায় শিবলিঙ্গটিও একটি পাথরেই নির্মিত হয়েছিল।

৪. মন্দিরে প্রবেশপথের হলের স্তম্ভগুলিতে আঘাত করা মাত্র সেগুলি একেকটি অনন্য শব্দ তৈরি করে বিভিন্ন স্কেল তৈরি করে।

৫. মন্দিরটির অভ্যন্তরে পাওয়া সমস্ত চিত্রগুলি সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করে তৈরী করা হয়েছিল, যা ১০০০ বছর পরেও একই আছে।

 

 

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড