একসঙ্গে তিন ভাই তিন বউকে ডিভোর্স

এমন এক আশ্চর্য ঘটনা ঘটেছে আলজেরিয়ায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একসঙ্গে তিন ভাই একদিনে তিন বউকে ডিভোর্স দিল। ডিভোর্সের সিদ্ধান্ত নিতে তাদের সময় লেগেছে মাত্র এক মিনিট। এমন এক আশ্চর্য ঘটনা ঘটেছে আলজেরিয়ায়। দ্য গার্ডিয়ান পত্রিকা এই বিবাহবিচ্ছেদের খবর দিতে গিয়ে জানিয়েছে, তিন ভাইয়ের মা অসুস্থ। তিন বউয়ের বিরুদ্ধে তাদের অভিযোগ মাকে অবহেলা করার।

দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে, তিন ভাই কর্মরত। মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আগে তাঁর মেয়ে শ্বশুরবাড়ি থেকে প্রতিদিন বাপের বাড়ি এসে মাকে স্নান করিয়ে খাইয়ে ফের শ্বশুরবাড়ি ফিরে যেতেন। কিন্তু স্বামী আচমকা ক্যানসারে আক্রান্ত হওয়ায় তাঁর পক্ষে আসা সম্ভব হচ্ছিল না। তিন ভাই তিন বউকে অনুরোধ করে, পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে, তারা যেন তাঁর মায়ের খেয়াল করে। স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়ার পাশাপাশি তাঁকে যেন সময়মতো ওষুধ খাইয়ে দেয়।

প্রথম দিকে তিন বউ তাদের শাশুড়ি মায়ের যত্নআত্তি ভালোই করছিলেন। আচমকাই তাদের মন বদলে যায়। তিন ভাই চাকরি করেত চলে গেলে তিন বউ গল্পগুজব আর আড্ডায় মেতে ওঠে। শাশুড়ির খাওয়া হল কি হল না, তাঁর স্নান হল কি হল না, এই সব ব্যাপার তাদের কাছে অপ্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়াল। একদিন তিনভাই কোনও কারণে অফিস থেকে দ্রুত বাড়ি ফেরে। দেখে, পাশের বাড়ির একটি মেয়ে তাদের বাড়িতে এসে মাকে স্নান করিয়ে দিচ্ছে। ওই দৃশ্য দেখেই তারা সঙ্গে সঙ্গে বউদের ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন বিরিয়ানির প্যাকেটে মুরগির পায়ের পাতা, অসুস্থ গ্রাহক

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

উপ-নির্বাচনের প্রচারে আজ রেজিনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে