মা-বাবার ঋণ থেকে মুক্ত হতে চান ? পান করুন এই জল

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়:  কথায় বলে মা-বাবার ঋণ থেকে কখনই মুক্ত হওয়া যায় না। তবে এই ভারতের বুকেই এমন এক মহাপীঠ আছে, যেখানে সেই অসাধ্য সাধনও সম্ভব বলে মানা হয়।

ভারতের অন্যতম শ্রেষ্ঠ শক্তিপীঠ কামাখ্যা। নীলপর্বতের উপর অবস্থিত এই মহা শক্তিশালী পীঠ প্রাচীনকাল থেকেই সাধক, তান্ত্রিক ও ভক্তসমাজের নিকট এক পরম পবিত্র তীর্থক্ষেত্র। পুরাণ অনুসারে, দক্ষকন্যা মহামায়া সতী তাঁর পিতা দক্ষের যজ্ঞে পতিনিন্দা সহ্য করতে না পেরে যোগাগ্নিতে দেহত্যাগ করেছিলেন। এরপর শোক ও ক্রোধে উন্মত্ত দিগ্বিদিগ জ্ঞানশূন্য দেবাদিদেব সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী তাণ্ডব করতে থাকেন। তখন বিশ্বসংহার রোধ করতে ভগবান শ্রী বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড-বিখণ্ড করেন। সতীর অঙ্গ যেখানে যেখানে পতিত হয়, সেখানেই শক্তিপীঠের উদ্ভব ঘটে। জনশ্রুতি অনুযায়ী, ৫২ পীঠের মধ্যে সতীর যোনিমণ্ডল কামরূপে নীল পর্বতে পতিত হয় এবং সেই স্থানই পরবর্তীকালে কামাখ্যা পীঠ নামে প্রসিদ্ধ হয়। এখানে দেবী মহামায়া কামাখ্যারূপে চির বিরাজমান।

এই পীঠে দেবীর কোনও মানবাকৃতি মূর্তি নেই; বরং যোনিসদৃশ গহ্বরই দেবীর অধিষ্ঠান হিসেবে পূজিত। এই প্রস্তরীভূত যোনিমণ্ডল সর্বদাই  সিঁদুর  ও কুঙ্কুমে অলঙ্কৃত থাকে এবং তার মধ্যে জল সঞ্চিত থাকে, যা দেবীর সৃষ্টিশক্তির প্রতীক বলে বিবেচিত। এই যোনিমণ্ডলের দৈর্ঘ্য একবাহু, প্রস্থে দ্বাদশ অঙ্গুলি। সোনার টোপর দিয়ে যোনিমণ্ডল ঢাকা রয়েছে। প্রাচীনকাল থেকে ভক্তদের বিশ্বাস, এই পবিত্র যোনিপীঠের দর্শন, স্পর্শ ও জল পান করলে দেবঋণ, পিতৃঋণ ও মাতৃঋণ থেকে মুক্তি লাভ হয় এবং অশ্বমেধ যজ্ঞের সমতুল্য পুণ্য অর্জিত হয়।

তন্ত্রশাস্ত্রে কামাখ্যা দেবীকে মহাশক্তির আদিমতম রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। কামাখ্যা তন্ত্রে বলা হয়েছে, দেবীর ধ্যান শ্রবণ করলে  দারিদ্র্যনাশ হয় এবং জীবনে শ্রীবৃদ্ধি ঘটায়। দেবী ত্রিনয়না, সহাস্যবদনা, রত্নালঙ্কারভূষিতা এবং অভয় ও বরমুদ্রাধারিণী। তিনি বুদ্ধি, ঐশ্বর্য, কামনা ও মোক্ষ—সকল শক্তির আধার। কলিকলুষনাশিনী, কামদাত্রী ও জগতের পরম জননী রূপে তাঁর পূজা তন্ত্রসাধনায় বিশেষ ফলদায়ক বলে মানা হয়।

নীলকূট বা নীলাচল পর্বতের সেই পবিত্র শিলাখণ্ড, যেখানে সতীর যোনিদেশ পতিত হয়েছিল, তা ‘কুব্জিকা’ নামেও পরিচিত। স্থানীয় বিশ্বাস অনুসারে, এই শিলার স্পর্শে আত্মশুদ্ধি ঘটে এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। এছাড়া আরও একটি জনশ্রুতি প্রচলিত আছে যে, যোনিপীঠে লৌহ বস্তু স্থাপন করলে তা ভস্মীভূত হয়ে যায়—যা দেবীর অতিপ্রাকৃত শক্তির প্রতীক হিসেবে বিবেচিত।

এই মহাতীর্থে কেবল কামাখ্যা দেবী নন, তন্ত্রচূড়ামণি মতে আরও ন’জন দেবীর অধিষ্ঠান রয়েছে—যাঁরা হলেন শ্রীভৈরব, নক্ষত্র দেবতা, প্রচণ্ডচণ্ডিকা, মাতঙ্গী, ত্রিপুরাম্বিকা বগলা, কমলা, ভুবনেশী ও সুষুমুনি। পাশাপাশি দশ ভৈরবও এই পীঠক্ষেত্র রক্ষা করেন বলে তান্ত্রিক মতবাদে বর্ণিত। দেবী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পূজনীয়া শক্তিরূপে সমগ্র সৃষ্টির মূল আদ্যাশক্তি হিসেবে পূজিত হন।

সার্বিকভাবে, কামাখ্যা মহাপীঠ কেবল একটি তীর্থস্থান নয়; এটি শক্তিতত্ত্ব, সৃষ্টিশক্তি ও তন্ত্রসাধনার এক অনন্য কেন্দ্র। ভক্তদের বিশ্বাস, এই স্থানে নিষ্ঠাভরে দেবীর উপাসনা করলে অনিমাদি অষ্টসিদ্ধি ও আধ্যাত্মিক মুক্তি লাভ সম্ভব। তাই কামাখ্যা আজও ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে এক অনির্বচনীয় মহিমাময় শক্তিপীঠ হিসেবে চিরজাগ্রত।

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের