ট্রাফিক মামলায় পাসপোর্ট ব্লক, আদালতের দ্বারস্থ কুয়েতে কর্মরত NRI

Share:

নিজস্ব প্রতিনিধি: পথের ভুল দিক দিয়ে  গাড়ি চালানোর কারণে এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি মামলা। আর এই অপরাধে ভারতীয় দূতাবাস ওই ব্যক্তির পাসপোর্ট রিনিউ করতে অস্বীকৃত হয়। এদিকে ওই ব্যক্তি বিগত ২৫ বছর ধরে কর্মসূত্রে দুবাই থাকেন। পাসপোর্ট রিনিউ না হলে তাঁর কর্মজীবনেও প্রভাব পড়বে বিস্তর। হয়তো চাকরিই থাকবে না। বাধ্য হয়ে এবার গুজরাত হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি।

বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কুয়েতে কর্মরত ৪৬ বছর বয়সী মহসিন সুরতি মহিসাগরে তাঁর স্ত্রীর মাধ্যমে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন এবং বলেন যে ভারতীয় দূতাবাসের এই সিদ্ধান্ত দুবাইয়ে তাঁর চাকরি এবং বসবাসের মর্যাদাকে তাৎক্ষণিকভাবে ঝুঁকির মুখে ফেলেছে। পাসপোর্ট রিনিউ না করা হলে তাঁকে নির্বাসিত করা হবে এবং চিরকালের জন্য ব্ল্যাক লিস্টেড তালিকাভুক্ত করা হবে। আর তা যদি হয় তাহলে ভবিষ্যতে মহসিন সুরতি কুয়েত বা অন্য কোনও উপসাগরীয় দেশে যেতে পারবেন না।

২০১৬ সালে ইস্যু হয়েছিল সুরতির পাসপোর্ট যার মেয়াদ ছিল ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত। তিনি গত ৭ অগস্ট কুয়েতে ভারতীয় দূতাবাসে পাসপোর্ট রিনিউ’র জন্য আবেদন করেছিলেন। কিন্তু ২৫ অগস্ট একটি ফৌজদারি মামলা দায়ের হয় মহসিন সুরতির বিরুদ্ধে। ফলে প্রত্যাখ্যান করা হয় রিনিউ’র আবেদন। দূতাবাস তাকে জানিয়েছিল যে অস্থায়ী পাসপোর্ট পেতে হলে তাকে একটি ক্লোজার রিপোর্ট বা আদালতের আদেশ দেখাতে হবে।

পরে সুরতি জানতে পারেন যে ২০২৪ সালে ভারতে যখন আসেন তিনি তখন লুনাওয়াড়া থানায় তাঁর নামে রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। তিনি বলেন যে একজন আইনজীবীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেছেন, কিন্তু মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। যার ফলে দূতাবাস তার পাসপোর্ট রিনিউ করতে অস্বীকৃতি জানায়।

আদালতের কাছে আবেদন জানিয়ে সুরতি বলেছেন যে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরেই তিনি মামলাটি সম্পর্কে অবগত হন। প্রয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে আদালতের শুনানিতে উপস্থিত থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!