এই মুহূর্তে




১১ জনকে পিষে দিয়ে গেল ট্রেন, কেঁপে উঠল চিন

নিজস্ব প্রতিনিধি: চিনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ১১ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার একটি ট্রেন রেলকর্মীদের একটি দলকে ধাক্কা দেয়। এর ফলে নিহত হন ১১ জন,  গুরুতর জখম হন ২ জন।  চিনে গত এক দশকেরও বেশি সময়কালের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। এই ঘটনায় ছড়িয়ে চাঞ্চল্য। চারদিকে নেমেছে শোকের ছায়া। জানা গিয়েছে, যে ১১ জন মারা গিয়েছেন তাঁরা সকলেই ছিলেন শ্রমিক।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্প শনাক্তকরণ সরঞ্জাম পরীক্ষা করার সময় ট্রেনটি শহরের লুওয়াং টাউন রেলওয়ে স্টেশনে ট্র্যাকের একটি বাঁকা অংশে শ্রমিকদের ধাক্কা দেয়। এক বিবৃতিতে তারা আরও জানিয়েছে, ইউনান প্রদেশের স্টেশনে ট্রেন পরিষেবা পুনরায় শুরু করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

চিনের রেল নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কে। ১৬০,০০০ কিলোমিটার ধরে এই রেললাইন বিস্তৃত। প্রতি বছর কোটি কোটি মানুষ চিনের ট্রেনে ভ্রমণ করেন। চিনের রেল পরিষেবা এর দক্ষতার জন্য প্রশংসিত। তবে বেশ কয়েকটি দুর্ঘটনা রেল পরিষেবাকে প্রশ্নের মুখেও ফেলেছে বেশ কয়েকবার। এর মধ্যে রয়েছে ২০১১ সালে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে একটি দুর্ঘটনায। সেখানে ৪০ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছিলেন।

এছাড়া ২০২১ সালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে একটি ট্রেন লানঝো-জিনজিয়াং রেলওয়ের একটি অংশে শ্রমিকদের চাপা দেয়। তাতে মারা যান ৯ জন। তারপর আবার এই দুর্ঘটনা নতুন করে জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্রিসমাস উপলক্ষ্যে জমজমাট নিউমার্কেট ও মির্জা গালিব স্ট্রিট

‘পাপা, ১১ বছর ধরে আমার বয়ফ্রেন্ড রয়েছে’, মেয়ের স্বীকারোক্তি শুনে কি করলেন বাবা?

মুমুর্ষ স্বামীর বমি স্ত্রীকে দিয়ে পরিষ্কার করালেন অ্যাম্বুলেন্স চালক, অমানবিক ঘটনা মধ্যপ্রদেশে

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

সামনে বড়দিন,চন্দ্রকোণার ৪০ বছরের পুরনো বেকারি, কর্মীর অভাবে ধুঁকছে

কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ