বিয়ের জন্য ছুটি দেননি তুর্কি বস, অগত্যা ‘ভার্চুয়ালি’ সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় কর্মচারি

বিদেশে বসে বর এবং হিমাচল প্রদেশের মাণ্ডিতে বসে নববধূ, ভিডিও কলের মাধ্যমেই বিয়ে সম্পন্ন হল তাঁর। সেখানেই সমস্ত রীতি নীতি পালন করলেন আদনান। বিষয়টি আদনানের পরিবার জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কি কাণ্ড, কর্মচারী ভারতীয়, বস তুর্কি, ভারতীয় হওয়ার জন্য বিয়ে করতেই যেতে দিলেন না বস। অগত্যা অনলাইনেই বিয়ে সম্পন্ন করলেন কর্মচারী। ঘটনাটি কী? হিমাচল প্রদেশের বিলাসপুরের বাসিন্দা আদনান মুহাম্মদ, যে কর্মসূত্রে বিদেশে থাকে এবং তাঁর কোম্পানির বস একজন তুর্কি। সামনেই আদনানের বিয়ে, তাই বিয়ের জন্যে সে কয়েকদিন ছুটি চেয়ে ছিলেন কোম্পানী থেকে। দেশে ফিরে বিয়ে করবেন। স্বাভাবিকভাবেই কর্মচারীর বিয়ের জন্যে সরকারি-বেসরকারি উভয় কোম্পানিতেই ছাড় রয়েছে। কিন্তু ভারতীয় বলে আদনানের ছুটি মঞ্জুর করেননি তাঁর কোম্পানির তুর্কি বস।

বিয়ে তো তাঁকে করতেই হবে একই দিনে! তাহলে উপায় কি, অগত্যা ভার্চুয়াল ভাবেই বিয়ে করলেন তিনি। বিদেশে বসে বর এবং হিমাচল প্রদেশের মাণ্ডিতে বসে নববধূ, ভিডিও কলের মাধ্যমেই বিয়ে সম্পন্ন হল তাঁর। সেখানেই সমস্ত রীতি নীতি পালন করলেন আদনান। বিষয়টি আদনানের পরিবার জানিয়েছেন। আসলে বিয়ে তা পেছানো সম্ভব ছিল না আদনানের পক্ষে। কেননা কনের অসুস্থ দাদা বারবার জোর দিচ্ছিলেন তাঁকে তাড়াতাড়ি বিয়ে করার জন্যে। কেননা কখন তিনি মারা যাবেন, ঠিক নেই! তাই শেষমেশ বর এবং কনের পরিবারের সদস্যরা ভার্চুয়াল ‘বিয়ে’-তে সম্মত হন এবং বিলাসপুর থেকে বরাত রবিবার মান্ডিতে পৌঁছেয়। আর সোমবার তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়। ভিডিও কলিংয়ের মাধ্যমে সংযুক্ত এই দম্পতি এবং একজন কাজী বিবাহ সম্পন্ন করান ইসলাম ধর্মমতে।

“কুবুল হ্যায়” বলে আচার অনুষ্ঠান তাঁরা সম্পন্ন করেন। উন্নত প্রযুক্তির কারণেই এ যাত্রায় বিবাহ সম্ভব হয় তাদের। যদিও অনলাইন বিয়ের বিষয়টা করোনা মরসুম থেকেই চালু হয়ে গিয়েছে। গত বছর জুলাই মাসে, সিমলার কোটগড় থেকে আশিস সিংহ এবং কুল্লুর ভুন্টার থেকে শিবানী ঠাকুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন কারণ ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে তাঁরা গন্তব্যে পৌঁছাতে পারেননি।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র