টুইট-রিপ্লাইয়ে প্রদর্শিত হওয়া বিজ্ঞাপনে ভেরিফায়েড ক্রিয়েটরদের টাকা দেবেন মাস্ক

শুক্রবার টুইট করে এই খবর জানিয়েছেন টেসলার সিইও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টধারীদের জন্য সুখবর! ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টাধারীদের টুইট-রিপ্লাইয়ে বিজ্ঞাপন প্রদর্শিত হলে তার জন্য এবার থেকে অর্থ দেবেন ইলন মাস্ক। শুক্রবার টুইট করে এই খবর জানিয়েছেন টেসলার সিইও।

ইলন মাস্ক নিজের টুইটার হ্যান্ডেলে শুক্রবার লিখেছেন, ‘ক্রিয়েটরদের রিপ্লাইয়ে পরিবেশিত বিজ্ঞাপনের জন্য কয়েক সপ্তাহের মধ্যে, টুইটার অর্থ প্রদান করা শুরু করবে। প্রথম ব্লক পেমেন্ট মোট ৫ মিলিয়ন ডলার।’ সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘ক্রিয়েটরকে অবশ্যই ভেরিফায়েড হতে হবে এবং শুধুমাত্র ভেরিফায়েড ব্যবহারকারীদের রিপ্লাইয়ে দেখানো বিজ্ঞাপন বিবেচনায় আনা হবে। প্রসঙ্গত টেসলার সিইও ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর থেকে, সোস্যাল সাইটটিতে বিজ্ঞাপনদাতাদের ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য এর আগে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটটি টুইটারে পোস্ট করা লেখা সংশোধনের সময়সীমা বাড়িয়ে ৩০ মিনিটের পরিবর্তে এক ঘন্টা পর্যন্ত সংশোধনের সুযোগ দিয়েছে। যারা অর্থ দিয়ে ব্লু টিক কিংবা নীল চিহ্ন নিয়েছেন তারাই ওই সুযোগ পাবেন বলে বৃহস্পতিবার টুইটার ব্লু’র পক্ষ থেকে জানানো হয়। প্রসঙ্গত গত বছরের শেষ দিকে টুইটারের ফিচারে এডিট অপশন চালু করা হয়েছিল। টুইট করার ৩০ মিনিট পর্যন্ত সম্পাদনার সুযোগ দেওয়া হয়েছিল ব্যবহারকারীদের। যদিও ৩০ মিনিট সময় খুবই কম বলে উল্লেখ করে সম্পাদনার মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছিলেন বহু ব্যবহারকারী।

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে মেঘ-বৃষ্টির লুকোচুরি, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC