কাগজের বাক্স কেটে দুর্গা প্রতিমা, অবন ঠাকুরের কাটুম কুটুমের বাস্তব সংস্করণ যেন দুই খুদে

Share:

নিজস্ব প্রতিনিধি: এক এক্কে এক ,দুই এক্কে দুই
নামতা পড়ে ছেলেরা সব
পাঠশালার ওই ঘরে
নন্দী বাড়ির আটচালাতে
কুমোর ঠাকুর গড়ে
মন বসে কি আর
আহা হা! চণ্ডী তলায় বাদ্যি বাজে
ঢাক গুরু গুর
জা গি না, তাক তা ধিনা,
তাক্‌ তা ধিনা, তাক কুরু কুর
কুরুর কুরুর তাক…

সনৎ সিংহের এই গান দিয়ে সূচনা হয় প্রতিটি পড়ুয়ার জীবনে দুর্গাপুজোর। দুর্গাপুজো আসতে আর হাতে গোনা কয়েকদিন। তার মধ্যেই দৈনন্দিন জীবনে ফেলে দেওয়া কাগজের বাক্স জোগার করে দুই খুদে তৈরি করে ফেলেছে দুর্গা প্রতিমা। দুই শিল্পীর নাম শৌর্যদীপ দত্ত এবং স্বপ্নদীপ দত্ত। তারা বর্ধমানের  খাজা আনোয়ার বেড়ে এলাকার বাসিন্দা। দু’জনে মিলে দুর্গা মূর্তি তৈরি করেছে খবর ছড়াতেই তাদের শিল্পকর্ম দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

শৌর্যদীপ দত্ত পঞ্চম শ্রেণির ছাত্র, স্বপ্নদীপ চতুর্থ শ্রেণিতে পড়ে। দুই ভাইয়েরই শিল্পের প্রতি প্রবল আকর্ষণ। বাবা মলয় দত্ত বরাবর ছেলেদের উৎসাহ দিয়ে এসেছেন। কিন্তু দুই ছেলে যে মূর্তি তৈরি করেছে তা নিয়ে এখন তিনি পড়েছেন মহা চিন্তায়। কী যে করবেন তাই ভেবে পাচ্ছেন না মলয় দত্ত।  দুর্গাপুজোর আয়োজন করার সামর্থ্য তাদের নেই, তাই পরিবারের সকলেই ঠিক করেছেন যদি কেউ চান দুর্গাপুজো করবেন তাহলে তাঁদের দিয়ে দেবেন। না হলে বাড়িতে কোনরকম আড়ম্বর ছাড়াই নিজেরাই করবেন মাতৃ আরাধনা।

শৌর্যদীপ জানিয়েছে তাদের জেঠু স্বপন দত্তের কাছে ছবি আঁকতে গিয়ে দুর্গা প্রতিমা তৈরির কথা মাথায় আসে। কাগজ দিয়ে হবে দুর্গা প্রতিমা, ফলে তা পরিবেশবান্ধব। তাই এলাকা থেকে কাগজের বাক্স জোগার করে সেগুলি থেকে কেটে দুর্গার ছবি এঁকে তারপর তাতে ফেব্রিকের রঙ করে নেওয়া হয়েছে। ভাই স্বপ্নদ্বীপ তাকে সাহায্য করেছে আঠা থেকে রঙ তৈরি সবকিছুতেই। সম্পূর্ণ প্রতিমার রূপ পেয়েছে পাটকাঠি, তুলো এবং নারকেলের ছোবড়া ব্যবহার করে।

দুই খুদে শিল্পীর পরিবার বলছে এই যে কাগজ দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি পরিকল্পনা, তার নেপথ্যে রয়েছে হস্তশিল্প মেলার প্রভাব। দুই ভাই নাকি হস্তশিল্প মেলায় গিয়ে কীভাবে বাঁশ থেকে ঝুড়ি তৈরি হচ্ছে, কিভাবে কাপড় দিয়ে ব্যাগ তৈরি হচ্ছে এসব মন দিয়ে দেখত। তা নিয়ে আবার দুই ভাই মিলে আলোচনাও করতে। সেখান থেকেই আসে এমন চিন্তা ভাবনা।

জেঠু স্বপন দত্ত ভাইপোদের এমন কীর্তিকে দারুণ খুশি ও গর্বিত। একদিকে যেমন স্বপ্নদ্বীপ এবং শৌর্যদীপ তাঁর ভাইপো, অন্যদিকে ছাত্র। তাই শুধুমাত্র কাগজের বাক্স  দিয়ে যে দুর্গা মূর্তি তৈরি করে ফেলবে এই খুদেরা, তা তো ভাবতেই পারেননি তিনি। বাড়িতে মা এসেছেন, তাঁকে তো আর অশ্রদ্ধা করা যায় না। কিন্তু দুর্গাপুজো করার ক্ষমতাও তাদের নেই। তাই নিজেদের মতো করেই পুজো করবেন বলে ঠিক করেছেন দত্ত পরিবার। মাকে অন্তর থেকে ডাকা নিয়ে কথা, আয়োজনে কী আসে যায়।

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের